গাজীপুরে বাসের ধাক্কায় নিরাপত্তা কর্মী নিহত,৩ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুরের তারগাছ এলাকায় বাসের ধাক্কায় একটি কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত শ্রমিকরা।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার মাইলবাড়িয়া এলাকার ফকির চাঁদ মালিতার ছেলে মুন্নাফ মালিতা (৫৩)।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তারগাছ এলাকায় অনন্ত ক্যাজুয়াল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী বাসে ধাক্কায় নিহত হন। এ ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এক পর্যায়ে শ্রমিকরা তিনটি বাসে অগ্নিসংযোগ করে। এছাড়াও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে উত্তেজিত শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এক পর্যায়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর,শনিবার ৩০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বাসের ধাক্কায় নিরাপত্তা কর্মী নিহত,৩ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুরের তারগাছ এলাকায় বাসের ধাক্কায় একটি কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত শ্রমিকরা।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার মাইলবাড়িয়া এলাকার ফকির চাঁদ মালিতার ছেলে মুন্নাফ মালিতা (৫৩)।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তারগাছ এলাকায় অনন্ত ক্যাজুয়াল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী বাসে ধাক্কায় নিহত হন। এ ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এক পর্যায়ে শ্রমিকরা তিনটি বাসে অগ্নিসংযোগ করে। এছাড়াও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে উত্তেজিত শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এক পর্যায়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর,শনিবার ৩০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO