নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, মাদক ব্যবসায়ীদের স্থান কিশোরগঞ্জে হবে না। এমনকি মাদক সেবকদেরকে কোন স্থান দেয়া হবে না। তিনি মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানান। সকলের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়া হবে।
তিনি শুক্রবার বিকালে মাদক বিরোধী র্যালী শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা গুলো বলেন।
এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের আয়োজনে র্যালী ও আলোচনা সভা হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদ প্রমুখ।
শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা
কিশোরগঞ্জ,শুক্রবার ২৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















