ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে পুরান ঢাকার বকশীবাজারের হোসেনী দালান থেকে এ মিছিলটি যাত্রা শুরু করে।শুক্রবার ভোর থেকেই হোসেনী দালানসহ বিভিন্ন ইমামবাড়ায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ঐতিহাসিক ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের অনুসারী, ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।কেউ নামাজ ও ইবাদতে সময় পার করেন, আবার কেউ কারবালার শোকগাঁথা স্মরণ করে মাতমে অংশ নেন।সরেজমিনে দেখা যায়, কালো পোশাক পরিহিত, খালি পায়ে এবং মাথায় কালো ফিতা বেঁধে অংশগ্রহণকারীরা ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি ও মাতমের মধ্য দিয়ে মিছিলটি এগিয়ে নিচ্ছেন।তাজিয়া মিছিল শুরুর আগে অনেক ভক্তকে প্রতীকী দুলদুল ঘোড়ার পায়ে দুধ ঢেলে সেই দুধ শরীরে ও মুখে মাখতে দেখা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কারবালার শোকস্মৃতি এবং ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এ আচার পালন করেন। শিশুদের শরীরেও দুধ মাখিয়ে মানত পূরণ করতে দেখা যায়।

হোসেনী দালান ইমামবাড়া মহররম মিছিল কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাকার রেজা মাজলুম বলেন, “পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কারবালার প্রান্তরের ঘটনা মুসলিম জাতি কখনো ভুলতে পারবে না। কারবালা আমাদের অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। একজন মুসলিম হিসেবে অন্যায়ের কাছে মাথা নত না করে মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করাই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এবারের তাজিয়া মিছিল উপলক্ষে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য আমরা পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”মিছিলটি হোসেনী দালান ইমামবাড়ার উত্তর গেট থেকে বের হয়ে হোসেনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ, নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবি ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
ঢাকা,শুক্রবার ২৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে পুরান ঢাকার বকশীবাজারের হোসেনী দালান থেকে এ মিছিলটি যাত্রা শুরু করে।শুক্রবার ভোর থেকেই হোসেনী দালানসহ বিভিন্ন ইমামবাড়ায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ঐতিহাসিক ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের অনুসারী, ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।কেউ নামাজ ও ইবাদতে সময় পার করেন, আবার কেউ কারবালার শোকগাঁথা স্মরণ করে মাতমে অংশ নেন।সরেজমিনে দেখা যায়, কালো পোশাক পরিহিত, খালি পায়ে এবং মাথায় কালো ফিতা বেঁধে অংশগ্রহণকারীরা ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি ও মাতমের মধ্য দিয়ে মিছিলটি এগিয়ে নিচ্ছেন।তাজিয়া মিছিল শুরুর আগে অনেক ভক্তকে প্রতীকী দুলদুল ঘোড়ার পায়ে দুধ ঢেলে সেই দুধ শরীরে ও মুখে মাখতে দেখা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কারবালার শোকস্মৃতি এবং ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এ আচার পালন করেন। শিশুদের শরীরেও দুধ মাখিয়ে মানত পূরণ করতে দেখা যায়।

হোসেনী দালান ইমামবাড়া মহররম মিছিল কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাকার রেজা মাজলুম বলেন, “পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কারবালার প্রান্তরের ঘটনা মুসলিম জাতি কখনো ভুলতে পারবে না। কারবালা আমাদের অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। একজন মুসলিম হিসেবে অন্যায়ের কাছে মাথা নত না করে মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করাই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এবারের তাজিয়া মিছিল উপলক্ষে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য আমরা পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”মিছিলটি হোসেনী দালান ইমামবাড়ার উত্তর গেট থেকে বের হয়ে হোসেনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ, নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবি ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
ঢাকা,শুক্রবার ২৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO