লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর জখম মেজ মেয়ে ইকরাকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন সন্দেহভাজন একজন।এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার পৌর শহরের ধানহাটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ জানান, উন্নত চিকিৎসার জন্য ইকরাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয়।

নিহতরা হলেন- মা শাহীনুর বেগম (৩৫) ও তার তিন মেয়ে ছায়মা (২১), ইকরা (১৭), সিফা (১৩) এবং অন্তর মজুমদার (গণপিটুনিতে নিহত সন্দেহভাজন)।

অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কার্তিক মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, তিন মেয়ে ছায়মা, ইকরা, সিফা ও ছোট ছেলে সিফাতকে নিয়ে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকায় একটি ভবনে ভাড়া থাকতেন শাহীনুর বেগম।

তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। ২০১৯ সালে তার স্বামী ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।নিহত অন্তর ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন। নিহত পরিবারের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল বলে জানা গেছে। এছাড়া প্রায় এক থেকে দেড় বছর আগে তিনি একই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অন্যদিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ শাহীনুর ও তার দুই মেয়ের লাশ উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত ইকরাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য ১৬ বছর বয়সী সিফাত। সে পাশের একটি দোকানে কাজ করে। সিফাত জানায়, ঘটনার আগে সকালে সে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে যায়। তবে এ বিষয়ে তার সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি), জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিআইডির সদস্যরা।

লক্ষ্মীপুর এসপি আবু তারেক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর,বৃহস্পতিবার ২৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর জখম মেজ মেয়ে ইকরাকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন সন্দেহভাজন একজন।এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার পৌর শহরের ধানহাটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ জানান, উন্নত চিকিৎসার জন্য ইকরাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয়।

নিহতরা হলেন- মা শাহীনুর বেগম (৩৫) ও তার তিন মেয়ে ছায়মা (২১), ইকরা (১৭), সিফা (১৩) এবং অন্তর মজুমদার (গণপিটুনিতে নিহত সন্দেহভাজন)।

অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কার্তিক মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, তিন মেয়ে ছায়মা, ইকরা, সিফা ও ছোট ছেলে সিফাতকে নিয়ে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকায় একটি ভবনে ভাড়া থাকতেন শাহীনুর বেগম।

তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। ২০১৯ সালে তার স্বামী ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।নিহত অন্তর ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন। নিহত পরিবারের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল বলে জানা গেছে। এছাড়া প্রায় এক থেকে দেড় বছর আগে তিনি একই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অন্যদিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ শাহীনুর ও তার দুই মেয়ের লাশ উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত ইকরাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য ১৬ বছর বয়সী সিফাত। সে পাশের একটি দোকানে কাজ করে। সিফাত জানায়, ঘটনার আগে সকালে সে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে যায়। তবে এ বিষয়ে তার সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি), জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিআইডির সদস্যরা।

লক্ষ্মীপুর এসপি আবু তারেক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর,বৃহস্পতিবার ২৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO