রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুস সালাম (২০) ও জনি (২৪)।শনিবার (২৭ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ভেতর থেকে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা যায়, আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, ৬টি ইউনিট ২ ঘণ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুইজনকে হাসপাতালে পাঠালে তারা মারা যান।
ঢাকা,শনিবার ২৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















