লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়।
মঙ্গলবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়।
ইরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তাদের নিরাপত্তা মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে।
এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, তিনি লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।
নেতানিয়াহুর দপ্তর বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবটি মন্ত্রিসভায় ১০-১ ভোটে পাস হয়।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ২৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















