রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।তিনি জানান, গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের হেফাজতে রেখেছে ডিবি। তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে ডিবি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত।
ঢাকা,সোমবার ২৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















