সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ছেলেরা

২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ছেলেরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে আমিরাতের যুবারা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়ার কাপের শ্রেষ্ঠত্ব ঘরে তুললো বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির দুর্দান্ত সেঞ্চুরি চৌধুরি ও মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলামের জোড়া হাফ সেঞ্চুরিতে ২৮২ রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সংযুক্ত আরব আমিরাত। মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন এবং রোহানাত দৌল্লাহ বর্ষনের বোলিং তোপে ২৫ দশমিক ১ ওভার বাকি থাকতেই মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ১৯৫ রানের বড় জয়ে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন শিরোপা জিতলো বাংলাদেশের যুবারা।

শনিবার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দেয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মারুফ মৃধার পেস আগুনে পুড়ে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৯ রান করা আরিয়ানশ শর্মাকে সাজঘরে ফেরান পেসার মারুফ মৃধা। আরেক ওপেনার আকশাত রায়কেও (২২ বলে ১১) বোল্ড করেন মারুফ।

এরপর পাদপ্রদীপের আলো নিজের দিকে টেনে নেন অপর পেসার রোহানাত দৌলা বর্ষন। একে একে ফেরান তানিশ সুরি (৭ বলে ৬), ইথান ডি’সুজা (৪ বলে ৪) ও প্রতিপক্ষ দলের অধিনায়ক আয়ান আফজাল খানকে (১২ বলে ৫) ।

৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে সংযুক্ত আরব আমিরাত। এরপর দায়িত্ব নিজের কাঁধে নেন ইকবাল হোসেন ইমন। ৯ বলে ৬ রান করা ইয়াইন রাইকে বোল্ড করেন। আমার বাদামিকে (গোল্ডেন ডাক) ফেরান জিশান আলমের ক্যাচ বানিয়ে।

মাঝে হার্দিক পাইকে (২০ বলে ৪) বোল্ড করেন শেখ পারভেজ ইমন। আয়মান আহমেদকে রানের খাতা খুলতে না দিয়ে আবার উইকেট তুলে নেন মারুফ মৃধা। শেষ উইকেটে ধ্রুভ পারাশার ও অমিদ রহমান পরাজয়ের ব্যবধান কিছুটা কমান।

শেখ পারভেজ ইমন অমিদ রেহমানকে শিহাব জেমসের ক্যাচ বানিয়ে ফেরালে উল্লাসে মাতে বাংলাদেশ দল। ২৪.৫ ওভারে সংযুক্ত আরব আমিরাতকে ৮৭ রানে গুটিয়ে দেয় টাইগার যুবারা।

এর আগে দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই জিশান আলমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওপেনার আশিকুর রহমান শিবলী এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে গড়েন ১৩৫ রানের রানের জুটি। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলে আরিফুল ইসলামকে নিয়ে আবারো ৮৬ রানের জুটি গড়েন শিবলী ৪০ বলে ৫০ করে আরিফুল ফিরলেও টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শিবলী, করেন ১৪৯ বলে ১২৯ রান। এছাড়াও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি করেন ১১ বলে ২২ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে তোলে ২৮২ রান।
ক্রীড়া ডেস্ক,রোববার ১৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ছেলেরা

২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ছেলেরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে আমিরাতের যুবারা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়ার কাপের শ্রেষ্ঠত্ব ঘরে তুললো বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির দুর্দান্ত সেঞ্চুরি চৌধুরি ও মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলামের জোড়া হাফ সেঞ্চুরিতে ২৮২ রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সংযুক্ত আরব আমিরাত। মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন এবং রোহানাত দৌল্লাহ বর্ষনের বোলিং তোপে ২৫ দশমিক ১ ওভার বাকি থাকতেই মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ১৯৫ রানের বড় জয়ে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন শিরোপা জিতলো বাংলাদেশের যুবারা।

শনিবার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দেয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মারুফ মৃধার পেস আগুনে পুড়ে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৯ রান করা আরিয়ানশ শর্মাকে সাজঘরে ফেরান পেসার মারুফ মৃধা। আরেক ওপেনার আকশাত রায়কেও (২২ বলে ১১) বোল্ড করেন মারুফ।

এরপর পাদপ্রদীপের আলো নিজের দিকে টেনে নেন অপর পেসার রোহানাত দৌলা বর্ষন। একে একে ফেরান তানিশ সুরি (৭ বলে ৬), ইথান ডি’সুজা (৪ বলে ৪) ও প্রতিপক্ষ দলের অধিনায়ক আয়ান আফজাল খানকে (১২ বলে ৫) ।

৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে সংযুক্ত আরব আমিরাত। এরপর দায়িত্ব নিজের কাঁধে নেন ইকবাল হোসেন ইমন। ৯ বলে ৬ রান করা ইয়াইন রাইকে বোল্ড করেন। আমার বাদামিকে (গোল্ডেন ডাক) ফেরান জিশান আলমের ক্যাচ বানিয়ে।

মাঝে হার্দিক পাইকে (২০ বলে ৪) বোল্ড করেন শেখ পারভেজ ইমন। আয়মান আহমেদকে রানের খাতা খুলতে না দিয়ে আবার উইকেট তুলে নেন মারুফ মৃধা। শেষ উইকেটে ধ্রুভ পারাশার ও অমিদ রহমান পরাজয়ের ব্যবধান কিছুটা কমান।

শেখ পারভেজ ইমন অমিদ রেহমানকে শিহাব জেমসের ক্যাচ বানিয়ে ফেরালে উল্লাসে মাতে বাংলাদেশ দল। ২৪.৫ ওভারে সংযুক্ত আরব আমিরাতকে ৮৭ রানে গুটিয়ে দেয় টাইগার যুবারা।

এর আগে দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই জিশান আলমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওপেনার আশিকুর রহমান শিবলী এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে গড়েন ১৩৫ রানের রানের জুটি। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলে আরিফুল ইসলামকে নিয়ে আবারো ৮৬ রানের জুটি গড়েন শিবলী ৪০ বলে ৫০ করে আরিফুল ফিরলেও টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শিবলী, করেন ১৪৯ বলে ১২৯ রান। এছাড়াও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি করেন ১১ বলে ২২ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে তোলে ২৮২ রান।
ক্রীড়া ডেস্ক,রোববার ১৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock