কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট গুলিবিদ্ধ হন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ (২৩)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার মরদেহ বেনাপোলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।

আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিন ভাই এবং এক বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।জানাজায় আব্দুল্লাহর বাবা ও এক ভাই উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক তারেকুল ইসলাম, তরিকুল ইসলাম এবং ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লার কসম করে বলতে চাই, যতদিন না ফ্যাসিস্টদের উৎখাত হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জালিমের প্রতি উদারতা মজলুমের প্রতি অত্যাচারের শামিল। আপনারা ফ্যাসিস্টদের প্রতি উদারতা দেখিয়ে শহীদদের সঙ্গে প্রহসন করছেন।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট গুলিবিদ্ধ হন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ (২৩)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার মরদেহ বেনাপোলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।

আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিন ভাই এবং এক বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।জানাজায় আব্দুল্লাহর বাবা ও এক ভাই উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক তারেকুল ইসলাম, তরিকুল ইসলাম এবং ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লার কসম করে বলতে চাই, যতদিন না ফ্যাসিস্টদের উৎখাত হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জালিমের প্রতি উদারতা মজলুমের প্রতি অত্যাচারের শামিল। আপনারা ফ্যাসিস্টদের প্রতি উদারতা দেখিয়ে শহীদদের সঙ্গে প্রহসন করছেন।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock