সাভার সার্কেলের সাবেক অ্যাডিশনাল এসপি শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে

জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাভার সার্কেলের সাবেক অ্যাডিশনাল এসপি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওঠানো হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের অধীনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনিব বলেন, যে ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তার মধ্যে সাভার সার্কেলের সাবেক অ্যাডিশনাল এসপি শহিদুল ইসলাম ১৬ নাম্বারে ছিলেন। গতকাল তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে আজ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, সাভার অঞ্চলে দুই শতাধিকের ওপর ছাত্রকে গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, আর এসব হত্যাকাণ্ডের মধ্যে সব থেকে আলোচিত হত্যাকাণ্ড ছিল আসহাবুল ইয়ামিন নামের একজন ছাত্র, যাকে গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় আর্মার্ড পার্সনাল কেরিয়ার অর্থাৎ এপিসি থেকে অচেতন অবস্থায় অত্যন্ত নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পর তখনও ওই ছাত্র জীবিত ছিলেন। তারপরও তাকে টেনেহিঁচড়ে ডিভাইডারের পাশে নেওয়া হয়। আবার চ্যাংদোলা করে ঢিল দিয়ে রাস্তার অন্য পাশে ফেলে দেয় এবং আবার তার পায়ে গুলি করতে বলে। কিন্ত গুলি না করে তার অচেতন দেহের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরবর্তীতে তাকে হাসপাতালে ট্রিটমেন্ট দিতে বাধা দেয়া হয়। এবং এক পর্যায়ে তিনি শহীদ হয়ে যান। তাকে তার পারিবারিক কবরস্থানে পর্যন্ত দাফন করতেও দেওয়া হয়নি।

চিফ প্রসিকিউটর বলেন, এই যে নির্মমতর ঘটনা, এগুলোর সঙ্গে শহিদুল ইসলামের রেসপনসিবিলিটির প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে সাভার অঞ্চলে যে দুই শতাধিক শহীদের ঘটনা বা অসংখ্য মানুষের ওপর যে গুলির ঘটনা, সেসময় তিনি সেখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন। সেই অপরাধে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার সার্কেলের সাবেক অ্যাডিশনাল এসপি শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে

জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাভার সার্কেলের সাবেক অ্যাডিশনাল এসপি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওঠানো হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের অধীনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনিব বলেন, যে ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তার মধ্যে সাভার সার্কেলের সাবেক অ্যাডিশনাল এসপি শহিদুল ইসলাম ১৬ নাম্বারে ছিলেন। গতকাল তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে আজ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, সাভার অঞ্চলে দুই শতাধিকের ওপর ছাত্রকে গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, আর এসব হত্যাকাণ্ডের মধ্যে সব থেকে আলোচিত হত্যাকাণ্ড ছিল আসহাবুল ইয়ামিন নামের একজন ছাত্র, যাকে গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় আর্মার্ড পার্সনাল কেরিয়ার অর্থাৎ এপিসি থেকে অচেতন অবস্থায় অত্যন্ত নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পর তখনও ওই ছাত্র জীবিত ছিলেন। তারপরও তাকে টেনেহিঁচড়ে ডিভাইডারের পাশে নেওয়া হয়। আবার চ্যাংদোলা করে ঢিল দিয়ে রাস্তার অন্য পাশে ফেলে দেয় এবং আবার তার পায়ে গুলি করতে বলে। কিন্ত গুলি না করে তার অচেতন দেহের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরবর্তীতে তাকে হাসপাতালে ট্রিটমেন্ট দিতে বাধা দেয়া হয়। এবং এক পর্যায়ে তিনি শহীদ হয়ে যান। তাকে তার পারিবারিক কবরস্থানে পর্যন্ত দাফন করতেও দেওয়া হয়নি।

চিফ প্রসিকিউটর বলেন, এই যে নির্মমতর ঘটনা, এগুলোর সঙ্গে শহিদুল ইসলামের রেসপনসিবিলিটির প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে সাভার অঞ্চলে যে দুই শতাধিক শহীদের ঘটনা বা অসংখ্য মানুষের ওপর যে গুলির ঘটনা, সেসময় তিনি সেখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন। সেই অপরাধে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock