চার ঘণ্টা করে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে-পদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সকালে ও বিকেলে ট্রাফিক সমস্যা বেশি হয় জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই দুই সময়ে চার ঘণ্টা করে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে।

পার্ট টাইম চাকরি হিসেবে এ কাজটি শিক্ষার্থীরা করবে বলে জানান তিনি।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, আমরা প্রত্যেক সেক্টরে ছাত্র-যুবকদের এনগেজ করছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দেবে, ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠবে তাদেরকে এখন থেকেই সেই জায়গাগুলো থেকে নেতৃত্ব নিশ্চিত করার কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা ট্রাফিক সচেতনতার একটা প্রশিক্ষণের আয়োজন করেছি এবং সেখানে এক হাজার জন অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে প্রায় সাতশ’ জন সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে যোগ দিচ্ছেন। প্রশিক্ষণটা চলমান আছে। এরকম প্রত্যেক জায়গায় যুবকদের সম্পৃক্ত করব। তাদের সিলেকশন চলছে। প্রায় সাতশ’ জনকে নেওয়ার লক্ষ্যমাত্রা আছে। প্রাথমিকভাবে ৩-৪শ জন নেওয়া হবে। আপনারা জানেন ট্রাফিক ব্যবস্থাপনার অবস্থা খুবই খারাপ। ছাত্ররাই ৫ তারিখ থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছিল। তারাই এখন ট্রাফিক পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে এবং প্রফেশনাললি তারা কাজ করবে।

এ উপদেষ্টা আরও বলেন,‘আমরা চিন্তা করেছি, সকালে এবং বিকেলে ট্রাফিক বেশি সমস্যা হয়। এই দুই সময়ে চার ঘণ্টা করে ছাত্ররা এই পয়েন্টগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। ’

তারা তো শিক্ষার্থী, তাদের পড়াশোনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ কারণেই চার ঘণ্টা। আমিও ছাত্র ছিলাম, টিউশনি করিয়েছি। একটা টিউশনি করতে যেতে আসতে দেখা যায় ৩-৪ ঘণ্টা লেগে যায়। এ কারণে চার ঘণ্টা করা। যাতে একজনের চার ঘণ্টা সময় যায়। এটা একটা পার্ট টাইম জব। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে ছাত্রদেরকে সরকারি অনেক কাজে সম্পৃক্ত করা হয় এভাবে। যদি আমরা ফুল টাইম কাউকে নিতে যাই তাহলে সরকারের অর্থেরও বেশি বেশি প্রয়োজন হবে। আর আমরা টার্গেটেড করতে চাচ্ছি, চার ঘণ্টা। যে সময়টাতে বেশি ট্রাফিক সমস্যা থাকে। এতে সরকারেরও সুবিধা হলো এবং তাদেরও একটা আর্থিক অন্বেষণ হলো।

এসব ছাত্রের পড়াশোনা শেষ হলে পুলিশে মার্জ করা হবে কিনা- প্রশ্নে তিনি বলেন, যদি সে ধরনের সুযোগ থাকে এবং ছাত্রদের পক্ষ থেকে আগ্রহ থাকে তাহলে আমরা অবশ্যই সেটা আমরা ইনকরপোরেট করার চেষ্টা করব।

আগামী ১ নভেম্বরের যুব দিবস উদ্‌যাপন নিয়ে উপদেষ্টা বলেন, এবার ভিন্ন আঙ্গিকে যুব দিবস পালন করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমি জানতাম না যুব দিবস ছিল, আছে বা পালিত হয়, আমি যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। সেই জায়গা থেকে আমার মনে হয় আরও এনগেজিং করা দরকার। সরকারি যে কার্যক্রমগুলো থাকে সেগুলোকে আমরা যদি আরও এনগেজিং না করতে পারি, মানুষের মধ্যে না পৌঁছাতে পারি, আলটিমেটলি জনগণের অর্থই তো খরচ হয়। সেগুলোকে মানুষের মধ্যে পৌঁছানো এবং কিছু রিয়েল পরিবর্তন নিয়ে আসা। তারই অংশ হিসেবে আমরা ৬৪টি খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছি পানিসম্পদ মন্ত্রণালয় এতে সহযোগিতা করছে। শুধু প্রতীকীভাবে একটা খাল না, আমরা ৬৪টি খাল পরিষ্কার করছি। শুধু একবার পরিষ্কারকরে ছেড়ে দেয়া না, তার পরবর্তীতে ম্যানেজমেন্ট যাতে সেই অবস্থাতেই থাকে সেটাও আমরা নিশ্চিত করার পরিকল্পনা করছি। এছাড়াও আরও কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি।

উপদেষ্টা বলেন, যুব দিবসকে, এই যুবক-তরুণদের অভ্যুত্থান, যারা এর নেতৃত্বে দিয়েছে তাদেরকে যাতে প্রকৃতভাবে সেলিব্রেট করা যায় সেটাই আমাদের লক্ষ্য থাকবে।
ঢাকা,বুধবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চার ঘণ্টা করে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে-পদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সকালে ও বিকেলে ট্রাফিক সমস্যা বেশি হয় জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই দুই সময়ে চার ঘণ্টা করে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে।

পার্ট টাইম চাকরি হিসেবে এ কাজটি শিক্ষার্থীরা করবে বলে জানান তিনি।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, আমরা প্রত্যেক সেক্টরে ছাত্র-যুবকদের এনগেজ করছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দেবে, ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠবে তাদেরকে এখন থেকেই সেই জায়গাগুলো থেকে নেতৃত্ব নিশ্চিত করার কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা ট্রাফিক সচেতনতার একটা প্রশিক্ষণের আয়োজন করেছি এবং সেখানে এক হাজার জন অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে প্রায় সাতশ’ জন সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে যোগ দিচ্ছেন। প্রশিক্ষণটা চলমান আছে। এরকম প্রত্যেক জায়গায় যুবকদের সম্পৃক্ত করব। তাদের সিলেকশন চলছে। প্রায় সাতশ’ জনকে নেওয়ার লক্ষ্যমাত্রা আছে। প্রাথমিকভাবে ৩-৪শ জন নেওয়া হবে। আপনারা জানেন ট্রাফিক ব্যবস্থাপনার অবস্থা খুবই খারাপ। ছাত্ররাই ৫ তারিখ থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছিল। তারাই এখন ট্রাফিক পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে এবং প্রফেশনাললি তারা কাজ করবে।

এ উপদেষ্টা আরও বলেন,‘আমরা চিন্তা করেছি, সকালে এবং বিকেলে ট্রাফিক বেশি সমস্যা হয়। এই দুই সময়ে চার ঘণ্টা করে ছাত্ররা এই পয়েন্টগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। ’

তারা তো শিক্ষার্থী, তাদের পড়াশোনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ কারণেই চার ঘণ্টা। আমিও ছাত্র ছিলাম, টিউশনি করিয়েছি। একটা টিউশনি করতে যেতে আসতে দেখা যায় ৩-৪ ঘণ্টা লেগে যায়। এ কারণে চার ঘণ্টা করা। যাতে একজনের চার ঘণ্টা সময় যায়। এটা একটা পার্ট টাইম জব। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে ছাত্রদেরকে সরকারি অনেক কাজে সম্পৃক্ত করা হয় এভাবে। যদি আমরা ফুল টাইম কাউকে নিতে যাই তাহলে সরকারের অর্থেরও বেশি বেশি প্রয়োজন হবে। আর আমরা টার্গেটেড করতে চাচ্ছি, চার ঘণ্টা। যে সময়টাতে বেশি ট্রাফিক সমস্যা থাকে। এতে সরকারেরও সুবিধা হলো এবং তাদেরও একটা আর্থিক অন্বেষণ হলো।

এসব ছাত্রের পড়াশোনা শেষ হলে পুলিশে মার্জ করা হবে কিনা- প্রশ্নে তিনি বলেন, যদি সে ধরনের সুযোগ থাকে এবং ছাত্রদের পক্ষ থেকে আগ্রহ থাকে তাহলে আমরা অবশ্যই সেটা আমরা ইনকরপোরেট করার চেষ্টা করব।

আগামী ১ নভেম্বরের যুব দিবস উদ্‌যাপন নিয়ে উপদেষ্টা বলেন, এবার ভিন্ন আঙ্গিকে যুব দিবস পালন করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমি জানতাম না যুব দিবস ছিল, আছে বা পালিত হয়, আমি যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। সেই জায়গা থেকে আমার মনে হয় আরও এনগেজিং করা দরকার। সরকারি যে কার্যক্রমগুলো থাকে সেগুলোকে আমরা যদি আরও এনগেজিং না করতে পারি, মানুষের মধ্যে না পৌঁছাতে পারি, আলটিমেটলি জনগণের অর্থই তো খরচ হয়। সেগুলোকে মানুষের মধ্যে পৌঁছানো এবং কিছু রিয়েল পরিবর্তন নিয়ে আসা। তারই অংশ হিসেবে আমরা ৬৪টি খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছি পানিসম্পদ মন্ত্রণালয় এতে সহযোগিতা করছে। শুধু প্রতীকীভাবে একটা খাল না, আমরা ৬৪টি খাল পরিষ্কার করছি। শুধু একবার পরিষ্কারকরে ছেড়ে দেয়া না, তার পরবর্তীতে ম্যানেজমেন্ট যাতে সেই অবস্থাতেই থাকে সেটাও আমরা নিশ্চিত করার পরিকল্পনা করছি। এছাড়াও আরও কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি।

উপদেষ্টা বলেন, যুব দিবসকে, এই যুবক-তরুণদের অভ্যুত্থান, যারা এর নেতৃত্বে দিয়েছে তাদেরকে যাতে প্রকৃতভাবে সেলিব্রেট করা যায় সেটাই আমাদের লক্ষ্য থাকবে।
ঢাকা,বুধবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO