লেবাননের দক্ষিণfঞ্চলের একটি হোটেলে ইসরাইলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে বার্তা সংস্থা এপির প্রতিদেনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোরে সিরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত হাসবায়া এলাকায় অতর্কিত হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।
এপি বলছে, বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে সাংবাদিকরা অবস্থান করছেন এমন একটি হোটেলে বিমান হামলা চালায় ইসরাইল। এতে দুইজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন হলেন হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মায়াদিন টিভি চ্যানেলের ক্যামেরা অপারেটর ঘাসান নাজার ও ব্রডকাস্ট টেকনিশিয়ান মোহাম্মদ রিদা। নিহত অন্য সাংবাদিক হলেন আল-মানার টিভির ক্যামেরা অপারেটর উইসাম কাসিম।প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে ইসরাইলি বাহিনী কোনো সতর্কতা জারি করেনি। সাংবাদিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইসরাইল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















