রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের একদল শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের একদল শিক্ষার্থী। এতে এই দুটি মোড় সংযুক্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীদের একটি ছোট অংশ প্রথমে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। পরে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন। এসময় ইডেন কলেজের দিক থেকে দুটি বড় মিছিল শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়। কিছুক্ষণ অবস্থান করে নীলক্ষেত মোড় ছেড়ে মিছিল নিয়ে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। এসময় আনুমানিক ২ হাজার শিক্ষার্থীকে সাইন্সল্যাবে অবস্থান নিতে দেখা গেছে। তারা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। কেউ কেউ যাত্রী ও চালকদের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনের সংগঠক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমাদের ৭টি কলেজ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না। আমরা এই বৈষম্য থেকে বের হয়ে একটি স্বতন্ত্র প্লাটফর্ম চাই। সেটি হতে পারে একটি বিশ্ববিদ্যালয়। এই দাবি নিয়ে আমরা আজ অবরোধ করেছি।
ঢাকা,সোমবার ২১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের একদল শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের একদল শিক্ষার্থী। এতে এই দুটি মোড় সংযুক্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীদের একটি ছোট অংশ প্রথমে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। পরে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন। এসময় ইডেন কলেজের দিক থেকে দুটি বড় মিছিল শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়। কিছুক্ষণ অবস্থান করে নীলক্ষেত মোড় ছেড়ে মিছিল নিয়ে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। এসময় আনুমানিক ২ হাজার শিক্ষার্থীকে সাইন্সল্যাবে অবস্থান নিতে দেখা গেছে। তারা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। কেউ কেউ যাত্রী ও চালকদের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনের সংগঠক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমাদের ৭টি কলেজ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না। আমরা এই বৈষম্য থেকে বের হয়ে একটি স্বতন্ত্র প্লাটফর্ম চাই। সেটি হতে পারে একটি বিশ্ববিদ্যালয়। এই দাবি নিয়ে আমরা আজ অবরোধ করেছি।
ঢাকা,সোমবার ২১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock