দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৬ রানেই অলআউট বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম সেশনে ৬০ রান তুলতেই ৬ উইকেট হারায় টাইগাররা। পরে দ্বিতীয় সেশনে ১০৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন টাইগাররা ব্যাটাররা। স্বাগতিক শিবিরে প্রথম আঘাতটি আনেন প্রোটিয়া পেসার মুল্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। প্রোটিয়া পেসার ওয়ান মুল্ডারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এক ওভার বিরতি দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হকও। ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটার। এবারও সেই মুল্ডারের আঘাত, তার বলে উইকেটরক্ষক কাইল ভেনেইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ইনিংসের ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার তার ব্যাট থেকে আসে ৭ বলে ৭ রান। মুল্ডারের বলে শর্ট মিড অফে কেশব মহারাজের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অদিনায়ক। স্বাগতিকদের প্রথম তিন ব্যাটারকে সাজঘরে ফেরান মুল্ডার।

উইকেটে এসে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু কাগিসো রাবাদার বল যেন বুঝে উঠতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। শেষমেশ উইকেট দিয়ে আসলেন তিনি। ২০ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন মুশফিক।

৪০ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। চরম ব্যাটিং বিপর্যযে পড়া বাংলাদেশকে স্বস্তি এনে দিতে পারলেন না লিটন দাস। স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। কাগিসো রাবাদার বলে স্লিপে ত্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আতে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১ রান।লাঞ্চ বিরতি থেকে এসে বেশিক্ষণ টিকতে পারেনি টাইগার ব্যাটাররা। দলীয় ৭৬ রানে আউট হন মাহমুদুল হাসান জয়। ড্যান পিয়েটের বলে সরাসরি বোল্ড হন জয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯৭ বলে ৩০ রান।

টেস্টে নিজের অভিষেকটা রাঙাতে পারেননি জাকের আলী। ১৫ বল খেলে ২ রান করেই সাজঘরে ফেরেন তিনি। কেশভ মহারাজের বলে পপিং ক্রিজ থেকে বেরিয়ে বড় শট খেলতে গেলে বল মিস করেন জাকের। পরে তাকে স্টাম্পড আউট করেন প্রোটিয়া উইকেটরক্ষক ভেরেইনি।

এরপর নাঈম হাসান ও তাইজুল ইসলাম মিলে যোগ করেন ৪৬ বলে ২৬ রান রান। তাদের দুজনের ব্যাটেই একশ পার করে বাংলাদেশ। দলীয় ১০২ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। রাবাদার বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৮ রান। ৩১ বলে ১৬ রান করা তাইজুলকে ফেরান মহারাজ।
ক্রীড়া ডেস্ক,সোমবার ২১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৬ রানেই অলআউট বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম সেশনে ৬০ রান তুলতেই ৬ উইকেট হারায় টাইগাররা। পরে দ্বিতীয় সেশনে ১০৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন টাইগাররা ব্যাটাররা। স্বাগতিক শিবিরে প্রথম আঘাতটি আনেন প্রোটিয়া পেসার মুল্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। প্রোটিয়া পেসার ওয়ান মুল্ডারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এক ওভার বিরতি দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হকও। ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটার। এবারও সেই মুল্ডারের আঘাত, তার বলে উইকেটরক্ষক কাইল ভেনেইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ইনিংসের ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার তার ব্যাট থেকে আসে ৭ বলে ৭ রান। মুল্ডারের বলে শর্ট মিড অফে কেশব মহারাজের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অদিনায়ক। স্বাগতিকদের প্রথম তিন ব্যাটারকে সাজঘরে ফেরান মুল্ডার।

উইকেটে এসে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু কাগিসো রাবাদার বল যেন বুঝে উঠতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। শেষমেশ উইকেট দিয়ে আসলেন তিনি। ২০ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন মুশফিক।

৪০ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। চরম ব্যাটিং বিপর্যযে পড়া বাংলাদেশকে স্বস্তি এনে দিতে পারলেন না লিটন দাস। স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। কাগিসো রাবাদার বলে স্লিপে ত্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আতে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১ রান।লাঞ্চ বিরতি থেকে এসে বেশিক্ষণ টিকতে পারেনি টাইগার ব্যাটাররা। দলীয় ৭৬ রানে আউট হন মাহমুদুল হাসান জয়। ড্যান পিয়েটের বলে সরাসরি বোল্ড হন জয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯৭ বলে ৩০ রান।

টেস্টে নিজের অভিষেকটা রাঙাতে পারেননি জাকের আলী। ১৫ বল খেলে ২ রান করেই সাজঘরে ফেরেন তিনি। কেশভ মহারাজের বলে পপিং ক্রিজ থেকে বেরিয়ে বড় শট খেলতে গেলে বল মিস করেন জাকের। পরে তাকে স্টাম্পড আউট করেন প্রোটিয়া উইকেটরক্ষক ভেরেইনি।

এরপর নাঈম হাসান ও তাইজুল ইসলাম মিলে যোগ করেন ৪৬ বলে ২৬ রান রান। তাদের দুজনের ব্যাটেই একশ পার করে বাংলাদেশ। দলীয় ১০২ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। রাবাদার বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৮ রান। ৩১ বলে ১৬ রান করা তাইজুলকে ফেরান মহারাজ।
ক্রীড়া ডেস্ক,সোমবার ২১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock