দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড

চোকার্স তকমা এবারও ঘোচানো হলো না দক্ষিণ আফ্রিকার। চলতি বছরই পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরেছিল দক্ষিণ আফ্রিকা পুরুষ দল। এবার নারীদের বিশ্বকাপেও ফাইনালে হারের মুখ দেখল প্রোটিয়ারা।রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত বছর নিজেদের মাটিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল প্রোটিয়া নারীরা। বছর ঘুরতেই আবার ফাইনালে হারল লরা উলভার্টের দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত বছর নিজেদের মাটিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল প্রোটিয়া নারীরা। বছর ঘুরতেই আবার ফাইনালে হারল লরা উলভার্টের দল। বড় লক্ষ্যতাড়ায় নেমে শুরুটা ভালো হয়েছিল দক্ষিণ আফ্রিকার। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে দলটি। পাওয়ারপ্লের পরেই শুরু হয় পতন। সপ্তম ওভারে তাজমিন ব্রিটসকে ফিরিয়ে হোয়াইট ফার্নসদের প্রথম সাফল্য এনে দেন ফ্রান জোনাস। দশম ওভারে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন লরা উলভার্ট।

অধিনায়কের পতনের পর আর কেউই খেলার হাল ধরতে পারেননি। গত ম্যাচে অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনা অ্যানেকে বোস এদিন কেবল ৯ রান করেছেন। মারিজান ক্যাপ, নাদাইন ডি ক্লার্করা দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।

ক্লোয়ে ট্রায়নের ১৬ বলে ১৪ রান আর ডার্কসনের ১০ রানের ইনিংসে ১২৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রোসামেরি মেয়ার এবং অ্যামেলিয়া কর। ব্রুক হালিডে, ফ্রান জোনাস এবং এডেন কারসন একটি করে উইকেট পেয়েছেন। \

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে জর্জিয়া প্লিম্মারের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রানের গতি ঠিক রেখেছেন সুজি বেইটস এবং অ্যামেলিয়া কর। পাওয়ারপ্লে থেকে ৪৩ রান আসে নিউজিল্যান্ডের।

৩১ বলে ৩২ রান করে সুজি বেইটস হন প্রোটিয়াদের দ্বিতীয় শিকার। সোফি ডিভাইনের ওপর নিউজিল্যান্ড নারী দল অনেকটা নির্ভরশীল হলেও ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা। ১০ বলে ৬ রান করে নাদাইন ডি ক্লার্কের বলে এলবিডব্লিউ হন তিনি।

৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেছেন হালিডে এবং অ্যামেলিয়া। ৪২ বলে ৫৭ রানের দারুণ জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা।

৩ চারের ইনিংসে ২৯ বলে ৩৮ রান করেছেন হালিডে। অ্যামেলিয়া কর ফিফটি থেকে ৭ রান দূরে থাকতে ফেরেন দলীয় ১৪১ রানে। শেষদিকে ৬ বলে ১২ রান করেন ম্যাডি গ্রিণ। ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
ক্রীড়া ডেস্ক,রোববার ২০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড

চোকার্স তকমা এবারও ঘোচানো হলো না দক্ষিণ আফ্রিকার। চলতি বছরই পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরেছিল দক্ষিণ আফ্রিকা পুরুষ দল। এবার নারীদের বিশ্বকাপেও ফাইনালে হারের মুখ দেখল প্রোটিয়ারা।রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত বছর নিজেদের মাটিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল প্রোটিয়া নারীরা। বছর ঘুরতেই আবার ফাইনালে হারল লরা উলভার্টের দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত বছর নিজেদের মাটিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল প্রোটিয়া নারীরা। বছর ঘুরতেই আবার ফাইনালে হারল লরা উলভার্টের দল। বড় লক্ষ্যতাড়ায় নেমে শুরুটা ভালো হয়েছিল দক্ষিণ আফ্রিকার। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে দলটি। পাওয়ারপ্লের পরেই শুরু হয় পতন। সপ্তম ওভারে তাজমিন ব্রিটসকে ফিরিয়ে হোয়াইট ফার্নসদের প্রথম সাফল্য এনে দেন ফ্রান জোনাস। দশম ওভারে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন লরা উলভার্ট।

অধিনায়কের পতনের পর আর কেউই খেলার হাল ধরতে পারেননি। গত ম্যাচে অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনা অ্যানেকে বোস এদিন কেবল ৯ রান করেছেন। মারিজান ক্যাপ, নাদাইন ডি ক্লার্করা দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।

ক্লোয়ে ট্রায়নের ১৬ বলে ১৪ রান আর ডার্কসনের ১০ রানের ইনিংসে ১২৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রোসামেরি মেয়ার এবং অ্যামেলিয়া কর। ব্রুক হালিডে, ফ্রান জোনাস এবং এডেন কারসন একটি করে উইকেট পেয়েছেন। \

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে জর্জিয়া প্লিম্মারের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রানের গতি ঠিক রেখেছেন সুজি বেইটস এবং অ্যামেলিয়া কর। পাওয়ারপ্লে থেকে ৪৩ রান আসে নিউজিল্যান্ডের।

৩১ বলে ৩২ রান করে সুজি বেইটস হন প্রোটিয়াদের দ্বিতীয় শিকার। সোফি ডিভাইনের ওপর নিউজিল্যান্ড নারী দল অনেকটা নির্ভরশীল হলেও ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা। ১০ বলে ৬ রান করে নাদাইন ডি ক্লার্কের বলে এলবিডব্লিউ হন তিনি।

৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেছেন হালিডে এবং অ্যামেলিয়া। ৪২ বলে ৫৭ রানের দারুণ জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা।

৩ চারের ইনিংসে ২৯ বলে ৩৮ রান করেছেন হালিডে। অ্যামেলিয়া কর ফিফটি থেকে ৭ রান দূরে থাকতে ফেরেন দলীয় ১৪১ রানে। শেষদিকে ৬ বলে ১২ রান করেন ম্যাডি গ্রিণ। ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
ক্রীড়া ডেস্ক,রোববার ২০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock