মিরপুর-১০ এর শাহআলী থানা এলাকায় শিক্ষার্থী ইকরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপ-পরিদর্শক হারুন উর রশীদ।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে শুক্রবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
ঢাকা,শনিবার ১৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















