ভোক্তা পর্যায়ে আরেক দফা বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বুধবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন।এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিইআরসি জানায়, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪২১ টাকা থেকে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়। আর গত আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।
ঢাকা,বুধবার ০২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















