থাইল্যান্ডে শিশু শিক্ষার্থী বহনকারী একটি বাসে আগুন ২০ জনেরও বেশি শিশুর মৃত্যুর আশঙ্কা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের কয়েক ডজন শিশু শিক্ষার্থী বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে আগুন ধরেছে। মঙ্গলবার (১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি থেকে ১৬ শিশু ও তিনজন শিক্ষক বেরিয়ে আসতে সক্ষম হন। নিখোঁজ রয়েছেন তিন শিক্ষক ও ২২ শিক্ষার্থী।

বিবিসি খবরে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছেন।

দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এগুলোয় দেখা যায়, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

তদন্তকারীরা উত্তাপের কারণে বাসটিতে এখনও প্রবেশ করতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

উত্তরাঞ্চলীয় প্রদেশ উথাই থানিতে একটি স্কুল ট্যুর শেষে তিনটি বাসে করে শিশু ও শিক্ষকরা ফিরছিলেন। এরমধ্যে একটি বিস্ফোরিত হয়। পরিবহনমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংকিত বলেছেন, বাসটি সংকুচিত প্রাকৃতিক গ্যাস দ্বারা চালিত ছিল।

তিনি আরও বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মন্ত্রণালয়কে অবশ্যই একটি ব্যবস্থা খুঁজে বের করতে হবে। এ ধরনের যাত্রীবাহী যানবাহনের জন্য এই ধরনের জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হবে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ০১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে শিশু শিক্ষার্থী বহনকারী একটি বাসে আগুন ২০ জনেরও বেশি শিশুর মৃত্যুর আশঙ্কা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের কয়েক ডজন শিশু শিক্ষার্থী বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে আগুন ধরেছে। মঙ্গলবার (১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি থেকে ১৬ শিশু ও তিনজন শিক্ষক বেরিয়ে আসতে সক্ষম হন। নিখোঁজ রয়েছেন তিন শিক্ষক ও ২২ শিক্ষার্থী।

বিবিসি খবরে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছেন।

দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এগুলোয় দেখা যায়, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

তদন্তকারীরা উত্তাপের কারণে বাসটিতে এখনও প্রবেশ করতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

উত্তরাঞ্চলীয় প্রদেশ উথাই থানিতে একটি স্কুল ট্যুর শেষে তিনটি বাসে করে শিশু ও শিক্ষকরা ফিরছিলেন। এরমধ্যে একটি বিস্ফোরিত হয়। পরিবহনমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংকিত বলেছেন, বাসটি সংকুচিত প্রাকৃতিক গ্যাস দ্বারা চালিত ছিল।

তিনি আরও বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মন্ত্রণালয়কে অবশ্যই একটি ব্যবস্থা খুঁজে বের করতে হবে। এ ধরনের যাত্রীবাহী যানবাহনের জন্য এই ধরনের জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হবে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ০১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock