ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনালে উঠেছে জুনিয়র আর্জেন্টিনা

ছোটদের বিশ্বকাপেও আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনালে উঠেছে জুনিয়র আলবিসেলেস্তেরা।

ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ ব্রাজিলিয়ান দলটিকে ০-৩ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন দলটির ফরোয়ার্ড ক্লদিও ইচেভেরি। এই জয়ে আসরের শেষ চারে উঠেছে আর্জেন্টিনা। যেখানে তারা লড়বে জার্মানির বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে জার্মানরা ১-০ গোলে হারায় স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে।প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ব্রাজিলের রক্ষণের দুর্বলতা উন্মুক্ত করে দেন ইচেভেরি। ২৮তম মিনিটে দিলান গোরোসিতোর অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়েছেন ১০ নাম্বার জার্সিধারী। গোল হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ব্রাজিল। কিন্তু রক্ষণের দৃঢ়তায় তাদের সব আক্রমণ প্রতিহত করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। সেই ধায়ায় ৫৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইচেভেরি। বক্সের ভেতর বল পেয়ে নিচু শটে জালে জড়িয়ে দেন তিনি। ৭৩তম মিনিটে দৃষ্টিনন্দন গোলে হ্যাটট্রিক পূরণ করেন তরুণ ফরোয়ার্ড। এবার অগাস্তিন রুবার্তোর থ্রু বল ধরে ব্রাজিলিয়ান গোলরক্ষককে ড্রিবলের মাধ্যমে পরাস্ত করেন ইচেভেরি।

গোলের হ্যাটট্রিক করে একটি রেকর্ডও গড়েছেন ইচেভেরি। আর্জেন্টিনার জার্সিতে ৯৮ বছরের প্রথম খেলোয়াড় হিসেবে স্বীকৃত ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তিন গোল করলেন তিনি।
ক্রীড়া ডেস্ক,শুক্রবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনালে উঠেছে জুনিয়র আর্জেন্টিনা

ছোটদের বিশ্বকাপেও আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনালে উঠেছে জুনিয়র আলবিসেলেস্তেরা।

ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ ব্রাজিলিয়ান দলটিকে ০-৩ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন দলটির ফরোয়ার্ড ক্লদিও ইচেভেরি। এই জয়ে আসরের শেষ চারে উঠেছে আর্জেন্টিনা। যেখানে তারা লড়বে জার্মানির বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে জার্মানরা ১-০ গোলে হারায় স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে।প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ব্রাজিলের রক্ষণের দুর্বলতা উন্মুক্ত করে দেন ইচেভেরি। ২৮তম মিনিটে দিলান গোরোসিতোর অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়েছেন ১০ নাম্বার জার্সিধারী। গোল হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ব্রাজিল। কিন্তু রক্ষণের দৃঢ়তায় তাদের সব আক্রমণ প্রতিহত করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। সেই ধায়ায় ৫৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইচেভেরি। বক্সের ভেতর বল পেয়ে নিচু শটে জালে জড়িয়ে দেন তিনি। ৭৩তম মিনিটে দৃষ্টিনন্দন গোলে হ্যাটট্রিক পূরণ করেন তরুণ ফরোয়ার্ড। এবার অগাস্তিন রুবার্তোর থ্রু বল ধরে ব্রাজিলিয়ান গোলরক্ষককে ড্রিবলের মাধ্যমে পরাস্ত করেন ইচেভেরি।

গোলের হ্যাটট্রিক করে একটি রেকর্ডও গড়েছেন ইচেভেরি। আর্জেন্টিনার জার্সিতে ৯৮ বছরের প্রথম খেলোয়াড় হিসেবে স্বীকৃত ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তিন গোল করলেন তিনি।
ক্রীড়া ডেস্ক,শুক্রবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO