খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু

খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মানাধীন কর ভবনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন।
রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পারেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। ওরা তিনজন কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর ময়নাতদন্তের ব্যবস্থা করেছি।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণশ্রমিকরা নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ ভবনের একটি মাচায় আটজন শ্রমিক কাজ করছিলেন। এরমধ্যে তিনজন পা পিছলে পড়ে যান। বাকিরা কোনো রকমে মাচা ধরে ওপরে উঠতে সক্ষম হন।

নিচে পড়ে যাওয়া রাব্বি, মামুন ও আশরাফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা,মঙ্গলবার ১০ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু

খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মানাধীন কর ভবনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন।
রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পারেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। ওরা তিনজন কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর ময়নাতদন্তের ব্যবস্থা করেছি।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণশ্রমিকরা নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ ভবনের একটি মাচায় আটজন শ্রমিক কাজ করছিলেন। এরমধ্যে তিনজন পা পিছলে পড়ে যান। বাকিরা কোনো রকমে মাচা ধরে ওপরে উঠতে সক্ষম হন।

নিচে পড়ে যাওয়া রাব্বি, মামুন ও আশরাফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা,মঙ্গলবার ১০ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock