বিএনপির ডাকা ১১তম দফার অবরোধের শেষ দিন দুপুরে রাজধানী শাহবাগে বঙ্গবন্ধু এয়ারপোর্ট নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নির্বাপনে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেল এর কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহবাগ মোড়ে দুপুর ২টা ৩৪ মিনিটে বঙ্গবন্ধু পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে।
ঢাকা,বুধবার ১৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















