পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে ইতিহাস গড়ে শান্তবাহিনী

নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে ইতিহাস গড়ে শান্তবাহিনী। এই রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ।বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোন সমস্যা হয়নি। দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ কেটে যায়।

আগের দিনের ধারাবাহিকতায় এদিনও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন জাকির। সাদমান ছিলেন ধৈর্যশীল। দলকে ভালোমতোই এগিয়ে নিচ্ছিলেন তারা। কিন্তু বেশিক্ষণ টেকেনি এই জুটি।

প্রথম সেশনেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। জাকির ৪০ ও সাদমান ২৪ রানে ফেরেন। এরপর অবশ্য দলকে বিপদে ফেলেননি অধিনায়ক শান্ত ও মুমিনুল হক। দুইজন করেন অর্ধশতকের জুটি। তবে এই জুটি বেশি বড় করতে দেননি আগা সালমান। অধিনায়ক শান্তকে তুলে নেন তিনি।শেষ দিকে মুমিনুল হক উড়িয়ে মারতে গিয়ে আবরারের বলে ক্যাচআউট হন। আউট হওয়ার আগে ৭১ বলে ৪ চারে ৩৪ রান করেন মুমিনুল। শেষদিকে সাকিব ও মুশফিক দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

মুশফিক ৫১ বলে ২২ রানে অপরাজিত থাকেন। সাকিব করেন ৪৩ বলে ২১ রান। সাকিবের ব্যাট থেকেই আসে ম্যাচের উইনিং বাউন্ডারি।টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ম্যান-ইন ব্লুরা।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ০৩ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে ইতিহাস গড়ে শান্তবাহিনী

নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে ইতিহাস গড়ে শান্তবাহিনী। এই রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ।বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোন সমস্যা হয়নি। দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ কেটে যায়।

আগের দিনের ধারাবাহিকতায় এদিনও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন জাকির। সাদমান ছিলেন ধৈর্যশীল। দলকে ভালোমতোই এগিয়ে নিচ্ছিলেন তারা। কিন্তু বেশিক্ষণ টেকেনি এই জুটি।

প্রথম সেশনেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। জাকির ৪০ ও সাদমান ২৪ রানে ফেরেন। এরপর অবশ্য দলকে বিপদে ফেলেননি অধিনায়ক শান্ত ও মুমিনুল হক। দুইজন করেন অর্ধশতকের জুটি। তবে এই জুটি বেশি বড় করতে দেননি আগা সালমান। অধিনায়ক শান্তকে তুলে নেন তিনি।শেষ দিকে মুমিনুল হক উড়িয়ে মারতে গিয়ে আবরারের বলে ক্যাচআউট হন। আউট হওয়ার আগে ৭১ বলে ৪ চারে ৩৪ রান করেন মুমিনুল। শেষদিকে সাকিব ও মুশফিক দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

মুশফিক ৫১ বলে ২২ রানে অপরাজিত থাকেন। সাকিব করেন ৪৩ বলে ২১ রান। সাকিবের ব্যাট থেকেই আসে ম্যাচের উইনিং বাউন্ডারি।টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ম্যান-ইন ব্লুরা।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ০৩ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock