এরিকসন-এর সিসিএন পুলের আওতায় আসলো গ্রামীণফোন

যেকোনো পরিস্থিতিতে নেটওয়ার্ক সচল রাখতে ও আরো শক্তিশালী করতে এরিকসন’র সর্ববৃহৎ ভয়েস চার্জিং কন্ট্রোল নোডস (সিসিএন) অপারেশনাল পুলের আওতায় চলে এসেছে গ্রামীণফোন লিমিটেড। এ প্রযুক্তি সমানভাবে নেটওয়ার্ক ট্রাফিক বিতরণ করে। এমনকি পিক আওয়ার বা উৎসবের সময়েও সেবার মান একই রকম নিশ্চিত করে। দুর্যোগের সময়ও নেটওয়ার্ক স্থিতিশীল থাকবে এবং গ্রাহকরা প্রতিকূল সময়েও তাদের প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকার সুযোগ পাবেন।

সম্প্রতি রাজধানীতে জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, ‘আমাদের সব কাজের কেন্দ্রে রয়েছে আমাদের গ্রাহকরা। প্রযুক্তিগত উৎকর্ষের বাইরে গিয়েও আমরা গ্রাহক-কেন্দ্রিকতা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, তাদের জন্য কনেক্টিভিটি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। যা কিছু গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সেগুলোর সাথে গ্রাহকদের সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। এরিকসনের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে আমাদের গ্রাহকদের জন্য প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করা যাবে বলে আশাবাদী আমরা।’

এ বিষয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘গ্রাহক-কেন্দ্রীকতা সমৃদ্ধ করার মাধ্যমে গ্রামীণফোন এই খাতে একটি নতুন শিল্প মান স্থাপন করেছে। সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে আমরা কানেক্টিভিটির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছি। এই পার্টনারশিপ উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টার বহিঃপ্রকাশ। আমাদের গ্রাহকরা যেন সবসময় কানেক্টেড থাকতে পারেন, সেজন্য শক্তিশালী, আরও বেশি স্থিতিশীল এবং ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্কের ভিত্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছি আমরা।’

টেলিযোগাযোগ খাতে সেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। বিগত ২৬ বছরে, যোগাযোগ ও কানেক্টিভিটি সেবাদানের ক্ষেত্রে দেশজুড়ে এক বিশ্বস্ত নামে পরিণত হয়েছে গ্রামীণফোন। এখন প্রতিষ্ঠানটির বিশ্বের সর্ববৃহৎ প্রিপেইড অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টস আছে, যা গ্রাহকদের শক্তিশালী ও স্থিতিশীল নেটওয়ার্কের সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে।
তথ্যপ্রযুক্তি ডেক্স,মঙ্গলবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এরিকসন-এর সিসিএন পুলের আওতায় আসলো গ্রামীণফোন

যেকোনো পরিস্থিতিতে নেটওয়ার্ক সচল রাখতে ও আরো শক্তিশালী করতে এরিকসন’র সর্ববৃহৎ ভয়েস চার্জিং কন্ট্রোল নোডস (সিসিএন) অপারেশনাল পুলের আওতায় চলে এসেছে গ্রামীণফোন লিমিটেড। এ প্রযুক্তি সমানভাবে নেটওয়ার্ক ট্রাফিক বিতরণ করে। এমনকি পিক আওয়ার বা উৎসবের সময়েও সেবার মান একই রকম নিশ্চিত করে। দুর্যোগের সময়ও নেটওয়ার্ক স্থিতিশীল থাকবে এবং গ্রাহকরা প্রতিকূল সময়েও তাদের প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকার সুযোগ পাবেন।

সম্প্রতি রাজধানীতে জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, ‘আমাদের সব কাজের কেন্দ্রে রয়েছে আমাদের গ্রাহকরা। প্রযুক্তিগত উৎকর্ষের বাইরে গিয়েও আমরা গ্রাহক-কেন্দ্রিকতা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, তাদের জন্য কনেক্টিভিটি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। যা কিছু গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সেগুলোর সাথে গ্রাহকদের সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। এরিকসনের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে আমাদের গ্রাহকদের জন্য প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করা যাবে বলে আশাবাদী আমরা।’

এ বিষয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘গ্রাহক-কেন্দ্রীকতা সমৃদ্ধ করার মাধ্যমে গ্রামীণফোন এই খাতে একটি নতুন শিল্প মান স্থাপন করেছে। সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে আমরা কানেক্টিভিটির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছি। এই পার্টনারশিপ উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টার বহিঃপ্রকাশ। আমাদের গ্রাহকরা যেন সবসময় কানেক্টেড থাকতে পারেন, সেজন্য শক্তিশালী, আরও বেশি স্থিতিশীল এবং ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্কের ভিত্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছি আমরা।’

টেলিযোগাযোগ খাতে সেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। বিগত ২৬ বছরে, যোগাযোগ ও কানেক্টিভিটি সেবাদানের ক্ষেত্রে দেশজুড়ে এক বিশ্বস্ত নামে পরিণত হয়েছে গ্রামীণফোন। এখন প্রতিষ্ঠানটির বিশ্বের সর্ববৃহৎ প্রিপেইড অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টস আছে, যা গ্রাহকদের শক্তিশালী ও স্থিতিশীল নেটওয়ার্কের সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে।
তথ্যপ্রযুক্তি ডেক্স,মঙ্গলবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO