মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হচ্ছে বুধবার (১৩ ডিসেম্বর)। এদিন ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হবে। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল একাধিক সূত্র সময় সংবাদকে জানান, বিজয় সরণি আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুটি পুরোপরি প্রস্তুত। ওঠা-নামার সিঁড়ি, লিফট, চলন্ত সিঁড়ির কাজ শেষ করা হয়েছে। কনকর্স লেভেলে টিকিট বুথ কাউন্টারও তৈরি।
১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে বুধবার স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করা হবে।কর্তৃপক্ষ বলছে, এই মাসের শেষের দিকে দুটি স্টেশনই একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে। আর তখন থেকেই উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
ঢাকা,মঙ্গলবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















