নরসিংদীর পলাশ উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লাগার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার এই পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।পলাশ ফায়ার সার্ভিস ও পার্কের শ্রমিকরা জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশন, নরসিংদী ও মাধবদীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। পরে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে এলেও পিএইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।তিনি আরও বলেন, আমাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
নরসিংদী,শুক্রবার ৩০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















