আজ১৭ আগষ্ট আশিকুর রহমান পাভেল সহ ৩ বন্ধুর ৮তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভগীরথপুর আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১১ থেকে ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এলাকার এতিম,বিধবা,ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য প্রধান এবং আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ আঃ মোমেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গণী ছালেহী ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আই, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জসিমউদদীন ভুইয়া ভিপি জসিম,কল্যানদী ডাইং এর এম,ডি হাজী মোঃ মোহর আলী, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব কাজিমউদ্দীন, আলহাজ্ব মোতালিব হোসাইন,ফকির টেক্সটাইলের এম,ডি হাজী মোঃ ইউনুছ ফকির, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও এম,এম,কে গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব আবদুল কাইয়ুম মোল্লা, ও আলহাজ্ব মাছুম মোল্লা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন,সমাজ সেবক ওবিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মকবুল হোসেন, আঃ রশিদ মিয়া বিশিষ্ট ব্যাংকার মোঃ জাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ভিপি হাফিজুর রহমান হাফেজ , এসময় উপস্হিত ছিলেন ঢাকা রমনা উষা সংঘের নেতৃবৃন্দ সহ সংগঠনের সদস্য বৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক গন ও এলাকার গন্যমান্য ব্যাক্তীবর্গ।। মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ১৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















