রাজধানীর মেরুল বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ মোল্লা (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের ডাসার উপজেলার ওয়াজেদ মোল্লার ছেলে আরিফ। বর্তমানে স্ত্রী ও এক ছেলে সন্তান নিয়ে মেরুল বাড্ডা আনন্দনগর এলাকায় থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শরিফুল ইসলাম জানান, তারা মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ৬ নম্বর রোডের একটি নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করছিলেন। আরিফ রশি বেঁধে নিচ থেকে ভবনটির দুইতলায় রড উঠানোর সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নির্মাণশ্রমিকের মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢাকা,রোববার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















