বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি-পদায়ন করা হয়েছে

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি-পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বদলি-পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে দুই অতিরিক্ত আইজি, এক ডিআইজি ও সাত অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক আদেশে তাদের বদলি-পদায়ন করা হয়।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজি করা হয়েছে। সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং অতিরিক্ত ডিআইজি ও চট্টগ্রামের আরআরএফের কমান্ড্যান্ট শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ও খুলনা-৩ এপিবিএন এর অধিনায়ক মো. মাসুদ করিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি হাসান মো. শওকত আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হয়েছেন।

অতিরিক্ত ডিআইজি ও সিলেট-৭ এপিবিএন অধিনায়ক খো. ফরিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হয়েছেন।
ঢাকা,মঙ্গলবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি-পদায়ন করা হয়েছে

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি-পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বদলি-পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে দুই অতিরিক্ত আইজি, এক ডিআইজি ও সাত অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক আদেশে তাদের বদলি-পদায়ন করা হয়।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজি করা হয়েছে। সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং অতিরিক্ত ডিআইজি ও চট্টগ্রামের আরআরএফের কমান্ড্যান্ট শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ও খুলনা-৩ এপিবিএন এর অধিনায়ক মো. মাসুদ করিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি হাসান মো. শওকত আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হয়েছেন।

অতিরিক্ত ডিআইজি ও সিলেট-৭ এপিবিএন অধিনায়ক খো. ফরিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হয়েছেন।
ঢাকা,মঙ্গলবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO