অবশেষে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। শৃঙ্খলার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিতে করছেন দায়িত্ব পালন।
সোমবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টা থেকে রাজধানীর সড়কগুলোতে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এতদিন পর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা।
তবে ট্রাফিক পুলিশ সড়কে ফিরলেও, ঘরে ফেরেননি এই কয়দিন ট্রাফিকের কাজ করা ছাত্র-জনতা। বরং ট্রাফিক পুলিশের পাশাপাশি তাদেরও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রাজধানীর খামাড়বাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্যভবন এবং শিক্ষাভবন মোড় ঘুরে এই চিত্র দেখা গেছে।
ঢাকা,সোমবার ১২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















