কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও থানায় হামলার পর যে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।রোববার (১১ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন পুলিশ সদস্যরা।
আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।তারা বলেন, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি, সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন।
ঢাকা,রোববার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















