সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ, তার স্ত্রী নূরান ফাতিমা, মেয়ে নাফিসা জুমায়না মাহমুদের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) এই নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সূত্রটি জানায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও কন্যা নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের ব্যাংক হিসাব জব্দ ও টাকা উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ড. হাছান মাহমুদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রবল তোড়ে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ড. হাছান মাহমুদ ও দেশ ত্যাগের চেষ্টা করেন। এ সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।
ঢাকা,রোববার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















