মেট্রোরেলে আগুন দেওয়ার ঘটনায় কাফরুল থানার এবং সেতু ভবনের ভাঙচুরের মামলায় বনানী থানার মামলায় জামিন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার ও মুহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিনের এই আদেশ দেন।
এদিন নুরের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম ও মো. পারভেজ শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা,মঙ্গলবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















