‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে আকাশ

ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে কুয়াকাটার আকাশ। সৈকতে দাঁড়িয়েই এমন দৃশ্য উপভোগ করেছে হাজারো পর্যটক। ফেস্টিভ্যালের প্রথম দিন শুক্রবার সন্ধ্যার পর জমজমাট হতে থাকে অনুষ্ঠান। ঝলমলে ফানুসের আলোর সাথে সাগরপাড়ে স্থানীয় রাখাইন তরুনীদের নৃত্য এবং হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী পুতুল নাচ দেখে মুগ্ধ হয়েছে আগত পর্যটকরা। এর আগে বীচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সৈকতে অর্ধশতাধিক স্টলের মাধ্যমে বরিশালে আঞ্চলিক উৎপাদিত পন্য ও বাহারী খাবারের পসরা প্রদর্শন করা হয়। দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে মুজিব’স বাংলাদেশ প্রচারণার অংশ হিসেবে এমন আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এভাবে দেশের প্রতি বিভাগের পর্যটন শিল্প নিয়ে এ উৎসব করবে আয়োজনকারীরা।
অনুষ্ঠানের মূল কেন্দ্রস্থল সৈকতের পর্যটন পার্কের পশ্চিম পাশেই রয়েছে ৬০ টি স্টল।
প্রতিটি স্টলে সাজানো রয়েছে সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প। এমন আয়োজনে কুয়াকাটার ব্যবসায়ীসহ আগত পর্যটকরা অনেকটা উৎফুল্ল।
পর্যটক নাহিদ হাসান বলেন, এমন আয়োজন আগে জানা ছিলোনা। এখানে এসে জানতে পারলাম। বেশ ভালই লেগেছে। অপর এক পর্যটক ইমন জানান, পুতুল নাচ ছিলো একাটি ঐতিহ্যবাহী। কিন্তু কালেরবিবর্তনে এ পুতুল নাচ হারিয়ে গেছে। তবে ফানুস উৎসব, রাখাইনদের তরুনীদের নৃত্য ছিলো মনোমুগদ্ধকর। তাও এখানে এসে উপভোগ করেছি।
কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ফ্যাস্টিভ্যাল উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ দুই দিনে এ উৎসবকে কেন্দ্র করে পর্যটন স্পটগুলো সাজানো হয়েছে নতুন সাজে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ এর আয়োজন করেছে। দুইদিন ব্যাপী এ উৎসবের সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, পটুয়াখালী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কুয়াকাটা পর্যটন পুলিশ, কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটর, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন ও কুয়াকাটা প্রেসক্লাব।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ০৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে আকাশ

ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে কুয়াকাটার আকাশ। সৈকতে দাঁড়িয়েই এমন দৃশ্য উপভোগ করেছে হাজারো পর্যটক। ফেস্টিভ্যালের প্রথম দিন শুক্রবার সন্ধ্যার পর জমজমাট হতে থাকে অনুষ্ঠান। ঝলমলে ফানুসের আলোর সাথে সাগরপাড়ে স্থানীয় রাখাইন তরুনীদের নৃত্য এবং হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী পুতুল নাচ দেখে মুগ্ধ হয়েছে আগত পর্যটকরা। এর আগে বীচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সৈকতে অর্ধশতাধিক স্টলের মাধ্যমে বরিশালে আঞ্চলিক উৎপাদিত পন্য ও বাহারী খাবারের পসরা প্রদর্শন করা হয়। দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে মুজিব’স বাংলাদেশ প্রচারণার অংশ হিসেবে এমন আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এভাবে দেশের প্রতি বিভাগের পর্যটন শিল্প নিয়ে এ উৎসব করবে আয়োজনকারীরা।
অনুষ্ঠানের মূল কেন্দ্রস্থল সৈকতের পর্যটন পার্কের পশ্চিম পাশেই রয়েছে ৬০ টি স্টল।
প্রতিটি স্টলে সাজানো রয়েছে সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প। এমন আয়োজনে কুয়াকাটার ব্যবসায়ীসহ আগত পর্যটকরা অনেকটা উৎফুল্ল।
পর্যটক নাহিদ হাসান বলেন, এমন আয়োজন আগে জানা ছিলোনা। এখানে এসে জানতে পারলাম। বেশ ভালই লেগেছে। অপর এক পর্যটক ইমন জানান, পুতুল নাচ ছিলো একাটি ঐতিহ্যবাহী। কিন্তু কালেরবিবর্তনে এ পুতুল নাচ হারিয়ে গেছে। তবে ফানুস উৎসব, রাখাইনদের তরুনীদের নৃত্য ছিলো মনোমুগদ্ধকর। তাও এখানে এসে উপভোগ করেছি।
কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ফ্যাস্টিভ্যাল উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ দুই দিনে এ উৎসবকে কেন্দ্র করে পর্যটন স্পটগুলো সাজানো হয়েছে নতুন সাজে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ এর আয়োজন করেছে। দুইদিন ব্যাপী এ উৎসবের সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, পটুয়াখালী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কুয়াকাটা পর্যটন পুলিশ, কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটর, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন ও কুয়াকাটা প্রেসক্লাব।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ০৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock