গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দ্রোহযাত্রায় কয়েকশ শিক্ষার্থী-জনতা জমায়েত হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দ্রোহযাত্রার কথা থাকলেও দুপুর ২টা থেকেই ছাত্র জনতা সেখানে জমায়েত হন।
এতে শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বিকেল সাড়ে ৩টার দিতে দ্রোহযাত্রা শুরু হয়েছে। শহীদ মিনারের দিকে যাচ্ছে দ্রোহযাত্রাটি।বিকাল পৌনে ৪টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এরপর থেকে ভেঙে ভেঙে অনেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন। শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশ গ্রহণে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়।
ঢাকা,শুক্রবার ০২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















