কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ, সাইন্সল্যাব মোড়, চানখারপুল, মহাখালী, পল্টন মোড় অবরোধ

সরকারি সকল গ্রেডের চাকরিতে কোটা প্রথাকে যৌক্তিক পর্যায়ে সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এখানে থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট অবরোধ করবেন তারা।

বুধবার (১০ জুলাই) সকাল পৌনে ১১টায় শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। এর আগে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হন।

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা ইতোমধ্যে সাইন্সল্যাব মোড়, চানখারপুল, মহাখালী, পল্টন মোড় অবরোধ করেছেন।
এদিকে বাংলা ব্লকেডের তৃতীয় দিনের মতো পল্টন ও জিরো পয়েন্ট মোড়ে অবরোধ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের ফলে পল্টন মোড়কে কেন্দ্র করে চারপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করতে রাজধানীর আগারগাঁওয়ে সড়কে অবস্থান করছেন।

আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম বলেন, আমাদের দাবি সরকারের কাছে। আদালতের কাছে নয়। আমরা সব গ্রেডে কোটা যৌক্তিক পর্যায়ে সংস্কার চাই। আমরা মনে করি, তা ৫ শতাংশ থাকতে পারে। সরকার স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিশন গঠন করে কোটা সংস্কারের আশ্বাস দিলে আমরা রাজপথ ছাড়ব।
ঢাকা,বুধবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ, সাইন্সল্যাব মোড়, চানখারপুল, মহাখালী, পল্টন মোড় অবরোধ

সরকারি সকল গ্রেডের চাকরিতে কোটা প্রথাকে যৌক্তিক পর্যায়ে সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এখানে থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট অবরোধ করবেন তারা।

বুধবার (১০ জুলাই) সকাল পৌনে ১১টায় শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। এর আগে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হন।

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা ইতোমধ্যে সাইন্সল্যাব মোড়, চানখারপুল, মহাখালী, পল্টন মোড় অবরোধ করেছেন।
এদিকে বাংলা ব্লকেডের তৃতীয় দিনের মতো পল্টন ও জিরো পয়েন্ট মোড়ে অবরোধ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের ফলে পল্টন মোড়কে কেন্দ্র করে চারপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করতে রাজধানীর আগারগাঁওয়ে সড়কে অবস্থান করছেন।

আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম বলেন, আমাদের দাবি সরকারের কাছে। আদালতের কাছে নয়। আমরা সব গ্রেডে কোটা যৌক্তিক পর্যায়ে সংস্কার চাই। আমরা মনে করি, তা ৫ শতাংশ থাকতে পারে। সরকার স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিশন গঠন করে কোটা সংস্কারের আশ্বাস দিলে আমরা রাজপথ ছাড়ব।
ঢাকা,বুধবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock