শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতি সরকার খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করছে

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং সার্বজনীন পেনশন বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতি সরকার খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা জানান।

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালনের বিষয়ে এ যৌথসভার আয়োজন করা হয়।
সভায় ওবায়দুল কাদের বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজের একটি আন্দোলন ও কর্মবিরতি চলছে। আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, যতটুকু জেনেছি, আজ শিক্ষার্থীদের কর্মসূচি নেই। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা এও শুনেছি, কোটার বিষয়ে উচ্চ আদালতে যে মামলা চলছে, সেখানে প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করেছে এবং যথা সময়ে তারা আদালতে হাজির হবে। এটি যৌক্তিক সিদ্ধান্ত। সে কারণেও তাদের ধন্যবাদ জানাই।

কোটা সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ২০১৮ সালে প্রধানমন্ত্রী একটি পরিপত্র জারি করে সরকারি চাকরিতে কোটা মুক্ত করার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন মুক্তিযোদ্ধা সন্তানদের সাতজন মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতে মামলা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত একটি রায় দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। আমরা আশা করি শিগগিরই এর শুনানি হবে। আমাদের অবস্থান এখানে পরিষ্কার।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এখন যেহেতু কোটা সংস্কার আন্দোলনকারীরা আইনজীবী নিয়োগ দিয়েছে, সেহেতু আদালত তাদের কথা শুনবেন, সরকার পক্ষের কথা শুনবেন। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত একটি সিদ্ধান্ত নেবেন, এটিই আমরা আশা করি। ওই পর্যন্ত ধৈর্য ধারণ করতে আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আশা করছি। এ নিয়ে আমরা কেউ কারো উসকানিতে যাব না।

তিনি আরও বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আন্দোলন করছে, তাই ছাত্রলীগকে খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোন অবস্থায় উসকানি দেওয়া যাবে না। আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন, তাদের পক্ষ থেকে যেন কোনো ধরনের উসকানি না দেওয়া হয়।

শিক্ষকদের আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যদিও আনুষ্ঠানিক কোনো বৈঠক তাদের সঙ্গে হয়নি। এটি কোনো জটিল সমস্যা নয়। অচিরেই সমাধান হয়ে যাবে আশা করি।

তবে শিক্ষক ও শিক্ষার্থীদের এই আন্দোলনে উদ্বেগের কথাও জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের এ আন্দোলন অরাজনৈতিক। এ অরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও সমমনা কারো কারো রাজনৈতিক সমর্থনের বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। এ অশুভ মহল শিক্ষার্থী ও শিক্ষকদের দাবিতে উসকানি ও ইন্ধন দিয়ে যাতে দেশে বিশৃঙ্খল আবহ তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে।আগস্ট মাসে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শোকের মাস আগস্ট আবার ফিরে এসেছে। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে আমরা মাসব্যাপী কর্মসূচি পালন করব। নেতাকর্মীদের কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের আহ্বান জানাই।
ঢাকা,মঙ্গলবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতি সরকার খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করছে

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং সার্বজনীন পেনশন বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতি সরকার খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা জানান।

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালনের বিষয়ে এ যৌথসভার আয়োজন করা হয়।
সভায় ওবায়দুল কাদের বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজের একটি আন্দোলন ও কর্মবিরতি চলছে। আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, যতটুকু জেনেছি, আজ শিক্ষার্থীদের কর্মসূচি নেই। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা এও শুনেছি, কোটার বিষয়ে উচ্চ আদালতে যে মামলা চলছে, সেখানে প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করেছে এবং যথা সময়ে তারা আদালতে হাজির হবে। এটি যৌক্তিক সিদ্ধান্ত। সে কারণেও তাদের ধন্যবাদ জানাই।

কোটা সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ২০১৮ সালে প্রধানমন্ত্রী একটি পরিপত্র জারি করে সরকারি চাকরিতে কোটা মুক্ত করার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন মুক্তিযোদ্ধা সন্তানদের সাতজন মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতে মামলা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত একটি রায় দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। আমরা আশা করি শিগগিরই এর শুনানি হবে। আমাদের অবস্থান এখানে পরিষ্কার।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এখন যেহেতু কোটা সংস্কার আন্দোলনকারীরা আইনজীবী নিয়োগ দিয়েছে, সেহেতু আদালত তাদের কথা শুনবেন, সরকার পক্ষের কথা শুনবেন। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত একটি সিদ্ধান্ত নেবেন, এটিই আমরা আশা করি। ওই পর্যন্ত ধৈর্য ধারণ করতে আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আশা করছি। এ নিয়ে আমরা কেউ কারো উসকানিতে যাব না।

তিনি আরও বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আন্দোলন করছে, তাই ছাত্রলীগকে খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোন অবস্থায় উসকানি দেওয়া যাবে না। আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন, তাদের পক্ষ থেকে যেন কোনো ধরনের উসকানি না দেওয়া হয়।

শিক্ষকদের আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যদিও আনুষ্ঠানিক কোনো বৈঠক তাদের সঙ্গে হয়নি। এটি কোনো জটিল সমস্যা নয়। অচিরেই সমাধান হয়ে যাবে আশা করি।

তবে শিক্ষক ও শিক্ষার্থীদের এই আন্দোলনে উদ্বেগের কথাও জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের এ আন্দোলন অরাজনৈতিক। এ অরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও সমমনা কারো কারো রাজনৈতিক সমর্থনের বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। এ অশুভ মহল শিক্ষার্থী ও শিক্ষকদের দাবিতে উসকানি ও ইন্ধন দিয়ে যাতে দেশে বিশৃঙ্খল আবহ তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে।আগস্ট মাসে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শোকের মাস আগস্ট আবার ফিরে এসেছে। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে আমরা মাসব্যাপী কর্মসূচি পালন করব। নেতাকর্মীদের কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের আহ্বান জানাই।
ঢাকা,মঙ্গলবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO