লক্ষ্মীপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা করে মালপত্র লুট

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে নাজমুন নাহার (৫০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে মালপত্র লুট করেছে একদল ডাকাত।
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টার বাড়িতে সোমবার (৮ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
রাতে বাড়িতে নাহার একাই ছিলেন।
তিনি মিয়ারবেড়ী এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী।
খবর পেয়ে সকাল ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির লোকজন জানান, মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে নাহারদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দেখেন নাহারের হাত-পা বাঁধা মরদেহ পড়ে আছে। পরে প্রতিবেশীরা তার দুই মেয়ে ও স্বজনদের খবর দেন।তারা আরও জানান, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। নাহারের স্বামী নুরুজ্জামান সৌদিতে আছেন। বাসায় নাহার একাই থাকতেন। সোমবার রাতের কোনো এক সময় বাসার পাশের আমড়া গাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
তবে কি পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা, তা সঠিকভাব বলতে পারেননি কেউ।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর,মঙ্গলবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা করে মালপত্র লুট

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে নাজমুন নাহার (৫০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে মালপত্র লুট করেছে একদল ডাকাত।
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টার বাড়িতে সোমবার (৮ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
রাতে বাড়িতে নাহার একাই ছিলেন।
তিনি মিয়ারবেড়ী এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী।
খবর পেয়ে সকাল ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির লোকজন জানান, মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে নাহারদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দেখেন নাহারের হাত-পা বাঁধা মরদেহ পড়ে আছে। পরে প্রতিবেশীরা তার দুই মেয়ে ও স্বজনদের খবর দেন।তারা আরও জানান, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। নাহারের স্বামী নুরুজ্জামান সৌদিতে আছেন। বাসায় নাহার একাই থাকতেন। সোমবার রাতের কোনো এক সময় বাসার পাশের আমড়া গাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
তবে কি পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা, তা সঠিকভাব বলতে পারেননি কেউ।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর,মঙ্গলবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO