গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল।ফিলিস্তিনি অঞ্চলটির কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে চালানো ওই হামলায় ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক, শিশু এবং নারীদের বিরুদ্ধে এই চলমান অপরাধ এবং গণহত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে নিন্দাও জানিয়েছেন তারা।
জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ উদ্বাস্তুদের জন্য আশ্রয়শিবির হিসেবে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলটি পরিচালনা করতো। ইসরাইয়েলি দখলদার বাহিনী এর আগেও স্কুলে পরিচালিত একাধিক আশ্রয়শিবির হামলা চালিয়ে।গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৯৮ নিহত এবং ৮৭ হাজার ৭০৫ জন আহত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















