বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।

গত বছর এ তালিকায় ৪২তম অবস্থানে ছিলেন তিনি।
এছাড়া তালিকায় রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাদের মধ্যে নবম স্থানে রয়েছেন বাংলাদেশের ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী।

‘ফোর্বস’ লিখেছে, শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বাংলাদেশে। আগামী জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে (টানা চতুর্থ মেয়াদ) ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা।

‘ফোর্বস’-এর এবারের তালিকায়ও শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। গতবছরের তালিকাতেও শীর্ষ ক্ষমতাধর নারী ছিলেন তিনি। ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন উরসুলা ভন ডার লিয়েন।

দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

পঞ্চম স্থানে রয়েছে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের তালিকায় ৩২তম অবস্থানে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস ২০০৪ সাল থেকে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে আসছে। তালিকা করার ক্ষেত্রে অর্থ, গণমাধ্যম, প্রভাব এবং প্রভাবের ক্ষেত্র- এই চার বিষয় বিবেচনায় নেয় তারা।
ঢাকা,বুধবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।

গত বছর এ তালিকায় ৪২তম অবস্থানে ছিলেন তিনি।
এছাড়া তালিকায় রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাদের মধ্যে নবম স্থানে রয়েছেন বাংলাদেশের ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী।

‘ফোর্বস’ লিখেছে, শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বাংলাদেশে। আগামী জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে (টানা চতুর্থ মেয়াদ) ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা।

‘ফোর্বস’-এর এবারের তালিকায়ও শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। গতবছরের তালিকাতেও শীর্ষ ক্ষমতাধর নারী ছিলেন তিনি। ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন উরসুলা ভন ডার লিয়েন।

দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

পঞ্চম স্থানে রয়েছে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের তালিকায় ৩২তম অবস্থানে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস ২০০৪ সাল থেকে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে আসছে। তালিকা করার ক্ষেত্রে অর্থ, গণমাধ্যম, প্রভাব এবং প্রভাবের ক্ষেত্র- এই চার বিষয় বিবেচনায় নেয় তারা।
ঢাকা,বুধবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO