দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

বেনোনির উইলোমোর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম তাদের হারালো বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে সবমিলিয়ে ১১ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১২ সালে মিরপুরে খেলা প্রথম ম্যাচেই তাদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ পর এলো এই জয়।

টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। পরের ওভারেই অবশ্য ভেঙে যায় সেটি। নন্দোমেসো সানগাসের বলে ক্যাচ দিয়ে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ২৪ বলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি।

রানের গতি কমেনি তাতে। ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গে রান বাড়াতে থাকেন সোবহানা মোস্তারি। কিন্তু ১৭ বলে ১৬ রান করে সোবহানাও সাজঘরে ফেরত যান। এরপর মুর্শিদা খাতুনকে সঙ্গী হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দুজনের জুটি আর ভাঙতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের রানও বেশ ভালো জায়গায় নিয়ে যান তারা। হাফ সেঞ্চুরি তুলেও শেষ অবধি অপরাজিত থাকেন মুর্শিদা। ৫৯ বলে ৬২ রান আসে মুর্শিদার ব্যাটে। ৬টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৬ চারে ২১ বলে ৩৪ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে।

জবাব দিতে নেমে প্রোটিয়ারা শুরুতে বেশ ভালোভাবেই এগোচ্ছিল। এই ম্যাচে অধিনায়কত্বের অভিষেক হওয়া তাজমিন ব্রেটিস ও আনিকা বোস তাদের দারুণ শুরু এনে দেন। ৩ চার ও ১ ছক্কায় ৩০ বলে ২৬ রান করা তাজমিনকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রাবেয়া খান। দশম ওভারের তৃতীয় বলে এসে ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

পরের ওভারে আরেক উইকেট নেন ফাহিমা খাতুন। একপাশে উইকেট হারালেও অন্য প্রান্তে বাংলাদেশের ওপর চাপটা ঠিকই ধরে রেখেছিলেন আনিকা। ভয় ধরানো এই ব্যাটারকে ১৮তম ওভারের দ্বিতীয় বলে এসে ফেরান স্বর্ণা আক্তার। লতা মণ্ডলের হাতে ক্যাচ দেওয়ার আগে ৯ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৬৭ রান করেন তিনি।

ওই ওভারেই আরও একটি উইকেট নিয়ে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন স্বর্ণা। সবমিলিয়ে তিনি নেন পাঁচ উইকেট। কেবল পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফার নিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে শেষদিকে চেষ্টা করেন ডালমি টাকার। ২ চারে ১০ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। কিন্তু ততক্ষণে রান অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে পাঁচ উইকেট পান স্বর্ণা। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নাহিদা, ফাহিমা ও রাবেয়া।
ক্রীড়া ডেস্ক,রোববার ০৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

বেনোনির উইলোমোর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম তাদের হারালো বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে সবমিলিয়ে ১১ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১২ সালে মিরপুরে খেলা প্রথম ম্যাচেই তাদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ পর এলো এই জয়।

টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। পরের ওভারেই অবশ্য ভেঙে যায় সেটি। নন্দোমেসো সানগাসের বলে ক্যাচ দিয়ে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ২৪ বলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি।

রানের গতি কমেনি তাতে। ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গে রান বাড়াতে থাকেন সোবহানা মোস্তারি। কিন্তু ১৭ বলে ১৬ রান করে সোবহানাও সাজঘরে ফেরত যান। এরপর মুর্শিদা খাতুনকে সঙ্গী হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দুজনের জুটি আর ভাঙতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের রানও বেশ ভালো জায়গায় নিয়ে যান তারা। হাফ সেঞ্চুরি তুলেও শেষ অবধি অপরাজিত থাকেন মুর্শিদা। ৫৯ বলে ৬২ রান আসে মুর্শিদার ব্যাটে। ৬টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৬ চারে ২১ বলে ৩৪ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে।

জবাব দিতে নেমে প্রোটিয়ারা শুরুতে বেশ ভালোভাবেই এগোচ্ছিল। এই ম্যাচে অধিনায়কত্বের অভিষেক হওয়া তাজমিন ব্রেটিস ও আনিকা বোস তাদের দারুণ শুরু এনে দেন। ৩ চার ও ১ ছক্কায় ৩০ বলে ২৬ রান করা তাজমিনকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রাবেয়া খান। দশম ওভারের তৃতীয় বলে এসে ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

পরের ওভারে আরেক উইকেট নেন ফাহিমা খাতুন। একপাশে উইকেট হারালেও অন্য প্রান্তে বাংলাদেশের ওপর চাপটা ঠিকই ধরে রেখেছিলেন আনিকা। ভয় ধরানো এই ব্যাটারকে ১৮তম ওভারের দ্বিতীয় বলে এসে ফেরান স্বর্ণা আক্তার। লতা মণ্ডলের হাতে ক্যাচ দেওয়ার আগে ৯ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৬৭ রান করেন তিনি।

ওই ওভারেই আরও একটি উইকেট নিয়ে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন স্বর্ণা। সবমিলিয়ে তিনি নেন পাঁচ উইকেট। কেবল পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফার নিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে শেষদিকে চেষ্টা করেন ডালমি টাকার। ২ চারে ১০ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। কিন্তু ততক্ষণে রান অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে পাঁচ উইকেট পান স্বর্ণা। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নাহিদা, ফাহিমা ও রাবেয়া।
ক্রীড়া ডেস্ক,রোববার ০৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock