শ্যামপুর হতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা সরঞ্জামাদি এবং বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩

রাজধানীর শ্যামপুর এলাকা হতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা হৃদয় মাতব্বর (২২)’কে জাল নোট তৈরীতে ব্যবহৃত সরঞ্জামাদি এবং বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে জালনোটের অবাধ কারবার নিয়ে দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলে র‌্যাব এসব সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের সদস্যদের গ্রেফতারে বিশেষ গোয়েন্দা নজরদারী শুরু করে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা’কে কেন্দ্র করে এরূপ বেশকিছু জাল নোট প্রস্তুতকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে র‌্যাব গোয়েন্দা সূত্রে জানতে পারে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৭ জুন ২০২৪ ইং তারিখ রাত ০১০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জালনোট তৈরী ও ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। হৃদয় মাতব্বর (২২), পিতা-মোতালেব মাতব্বর, সাং-বুড়িরহাট, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং-পশ্চিম ধোলাইপাড়, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে জালনোট তৈরীতে ব্যবহৃত ০১ টি সিপিইউ, ০১ টি মনিটর, ০১ টি প্রিন্টার, ০১ টি কী-বোর্ড, ০১ টি মাউস, ০১ টি রাউটার, ০২ টি মাল্টিপ্লাগ, ০১ টি পেপার কাটার, ০৯ টি ভুয়া এনআইডি কার্ড, ০৩ টি ভুয়া ভারতীয় এনআইডি কার্ডের ফটোকপি এবং ৬০,৭০০/- টাকা মূল্যমানের জালটাকা (৬০২ টি ১০০ টাকার নোট এবং ০১ টি ৫০০ টাকার নোট) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি পূর্ব থেকেই কম্পিউটারে পারদর্শী ছিল। সে ধোলাইপাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করতো। সে ইউটিউব থেকে জালটাকা বানানোর প্রক্রিয়া দেখে এবং নিজের অর্জিত কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে জাল নোট তৈরিতে পারদর্শিতা অর্জন করে। পরবর্তীতে হৃদয় কম্পিউটার, প্রিন্টার, পেপার কাটার এবং জালটাকা তৈরির কাঁচামাল সংগ্রহ করে নিজ গৃহে জালটাকা ছাপানোর কাজ শুরু করে। সে বিভিন্ন সোস্যাল মিডিয়া ও অনলাইন মাধ্যম ব্যবহার করে জাল টাকা বিক্রয়ের জন্য নেটওয়ার্ক তৈরী করে এবং এসকল পেইজ প্রমোট ও বুস্টিং করে অনেক পাইকারি ও খুচরা বিক্রেতা সংগ্রহ করে। সে দীর্ঘদিন যাবৎ জাল নোট প্রস্তুত ও বিক্রয় করে আসলেও আসন্ন পবিত্র ঈদুল আযহাকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল নোট বাজারে সরবরাহ করার প্রস্তুতি নিয়েছিল। গ্রেফতারকৃত হৃদয় প্রতি ১ লক্ষ টাকা মূল্যমানের জাল নোট ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করত। ঈদ উপলক্ষে জাল নোটের চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে সে প্রতি ১ লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বিক্রি করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামি অবৈধভাবে দেশী ও বিদেশী ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সেগুলো বিভিন্ন অপরাধী চক্রের নিকট বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রয় করে আসছিল। এসকল জালনোট প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,শুক্রবার ০৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামপুর হতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা সরঞ্জামাদি এবং বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩

রাজধানীর শ্যামপুর এলাকা হতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা হৃদয় মাতব্বর (২২)’কে জাল নোট তৈরীতে ব্যবহৃত সরঞ্জামাদি এবং বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে জালনোটের অবাধ কারবার নিয়ে দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলে র‌্যাব এসব সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের সদস্যদের গ্রেফতারে বিশেষ গোয়েন্দা নজরদারী শুরু করে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা’কে কেন্দ্র করে এরূপ বেশকিছু জাল নোট প্রস্তুতকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে র‌্যাব গোয়েন্দা সূত্রে জানতে পারে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৭ জুন ২০২৪ ইং তারিখ রাত ০১০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জালনোট তৈরী ও ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। হৃদয় মাতব্বর (২২), পিতা-মোতালেব মাতব্বর, সাং-বুড়িরহাট, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং-পশ্চিম ধোলাইপাড়, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে জালনোট তৈরীতে ব্যবহৃত ০১ টি সিপিইউ, ০১ টি মনিটর, ০১ টি প্রিন্টার, ০১ টি কী-বোর্ড, ০১ টি মাউস, ০১ টি রাউটার, ০২ টি মাল্টিপ্লাগ, ০১ টি পেপার কাটার, ০৯ টি ভুয়া এনআইডি কার্ড, ০৩ টি ভুয়া ভারতীয় এনআইডি কার্ডের ফটোকপি এবং ৬০,৭০০/- টাকা মূল্যমানের জালটাকা (৬০২ টি ১০০ টাকার নোট এবং ০১ টি ৫০০ টাকার নোট) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি পূর্ব থেকেই কম্পিউটারে পারদর্শী ছিল। সে ধোলাইপাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করতো। সে ইউটিউব থেকে জালটাকা বানানোর প্রক্রিয়া দেখে এবং নিজের অর্জিত কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে জাল নোট তৈরিতে পারদর্শিতা অর্জন করে। পরবর্তীতে হৃদয় কম্পিউটার, প্রিন্টার, পেপার কাটার এবং জালটাকা তৈরির কাঁচামাল সংগ্রহ করে নিজ গৃহে জালটাকা ছাপানোর কাজ শুরু করে। সে বিভিন্ন সোস্যাল মিডিয়া ও অনলাইন মাধ্যম ব্যবহার করে জাল টাকা বিক্রয়ের জন্য নেটওয়ার্ক তৈরী করে এবং এসকল পেইজ প্রমোট ও বুস্টিং করে অনেক পাইকারি ও খুচরা বিক্রেতা সংগ্রহ করে। সে দীর্ঘদিন যাবৎ জাল নোট প্রস্তুত ও বিক্রয় করে আসলেও আসন্ন পবিত্র ঈদুল আযহাকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল নোট বাজারে সরবরাহ করার প্রস্তুতি নিয়েছিল। গ্রেফতারকৃত হৃদয় প্রতি ১ লক্ষ টাকা মূল্যমানের জাল নোট ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করত। ঈদ উপলক্ষে জাল নোটের চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে সে প্রতি ১ লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বিক্রি করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামি অবৈধভাবে দেশী ও বিদেশী ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সেগুলো বিভিন্ন অপরাধী চক্রের নিকট বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রয় করে আসছিল। এসকল জালনোট প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,শুক্রবার ০৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock