“ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে-ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে জনগণ উপকৃত হয়। এর ফলে দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে।

আজ সকালে জামালপুরের ইসলামপুরে পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা মাঠে সোনার তরী সমাজসেবা সংঘ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আমাদের মহান সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার বৈপ্লবিক সূচনা হয়েছিল। তিনি জনস্বাস্থ্য ও জনগণের পুষ্টি স্তর উন্নত করার অঙ্গীকার নিয়ে স্বাস্থ্য সেবা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন।

স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করেই দেশের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। পরবর্তীতে ক্ষমতায় এসে বিএনপি নেতৃত্বাধীন সরকার সেগুলো বন্ধ করে দেয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় কমিউনিটি চালু করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দ্বার উন্মোচন করেন। এর ফলে সাধারণ মানুষের হাতের নাগালেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। এই কমিউনিটি ক্লিনিক গুলো থেকে বর্তমানে প্রায় ৩২ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে গত দেড় দশকে স্বাস্থ্য অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া ৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালগুলোকে ১০০ শয্যা এবং কোথাও কোথাও ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতের নানামুখী উন্নয়নের ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এমডিজি’র অভীষ্ট অর্জনে লক্ষণীয় সাফল্য অর্জন করতে পেরেছে। মন্ত্রী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের জন্য সোনার তরী সমাজসেবা সংঘকে ধন্যবাদ জানান এবং অন্যান্য সামাজিক সংগঠনকে এরূপ মহতী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সোনার তরী সমাজসেবা সংঘের সভাপতি মোঃ মোরশেদুর রহমান খান মাসুমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার অভিজিৎ দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আকন্দ, সন্ধানী স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম রবিউল প্রমুখ বক্তব্য প্রদান করেন।

পরে ধর্মমন্ত্রী নিজের স্বাস্থ্য চেক-আপ মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
জামালপুর,শুক্রবার ৩১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

“ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে-ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে জনগণ উপকৃত হয়। এর ফলে দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে।

আজ সকালে জামালপুরের ইসলামপুরে পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা মাঠে সোনার তরী সমাজসেবা সংঘ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আমাদের মহান সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার বৈপ্লবিক সূচনা হয়েছিল। তিনি জনস্বাস্থ্য ও জনগণের পুষ্টি স্তর উন্নত করার অঙ্গীকার নিয়ে স্বাস্থ্য সেবা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন।

স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করেই দেশের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। পরবর্তীতে ক্ষমতায় এসে বিএনপি নেতৃত্বাধীন সরকার সেগুলো বন্ধ করে দেয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় কমিউনিটি চালু করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দ্বার উন্মোচন করেন। এর ফলে সাধারণ মানুষের হাতের নাগালেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। এই কমিউনিটি ক্লিনিক গুলো থেকে বর্তমানে প্রায় ৩২ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে গত দেড় দশকে স্বাস্থ্য অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া ৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালগুলোকে ১০০ শয্যা এবং কোথাও কোথাও ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতের নানামুখী উন্নয়নের ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এমডিজি’র অভীষ্ট অর্জনে লক্ষণীয় সাফল্য অর্জন করতে পেরেছে। মন্ত্রী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের জন্য সোনার তরী সমাজসেবা সংঘকে ধন্যবাদ জানান এবং অন্যান্য সামাজিক সংগঠনকে এরূপ মহতী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সোনার তরী সমাজসেবা সংঘের সভাপতি মোঃ মোরশেদুর রহমান খান মাসুমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার অভিজিৎ দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আকন্দ, সন্ধানী স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম রবিউল প্রমুখ বক্তব্য প্রদান করেন।

পরে ধর্মমন্ত্রী নিজের স্বাস্থ্য চেক-আপ মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
জামালপুর,শুক্রবার ৩১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO