নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে (৪০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ মে) দিনগত ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার ভগিরথপুর এলাকায় বাবা টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।নিহত মাহবুবুল হাসান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ভগিরথপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আহতরা হলেন- ভগিরথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১২টায় নরসিংদী সদর উপজেলার ভগিরথপুর চেয়ারম্যান মার্কেটের নিজ অফিস থেকে ৮/১০ জনকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। তারা ভগিরথপুরের বাবা টেক্সটাইলের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ককটেল ছোড়ে। এ সময় মাহবুবুল হাসানের সঙ্গে থাকা সমর্থকরা দিকবেদিক ছুটতে থাকেন। এর সুযোগে হামলাকারীরা সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাহবুবসহ তিনজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে মাহবুব মাটিতে লুটিয়ে পড়লে তাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত স্থান ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত মাহবুবুল হাসানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ফরহাদ ও সাঈদ হাসান পাপ্পুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা।
রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি কর্মী সমর্থক ও স্বজনদের। তারা এ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।রাতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল সঙ্গে ছিল।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, সাবেক চেয়ারম্যান হত্যার পর পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি অপরাধীদের ধরতে তৎপরতা চালাচ্ছে। পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নরসিংদী,বুধবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে (৪০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ মে) দিনগত ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার ভগিরথপুর এলাকায় বাবা টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।নিহত মাহবুবুল হাসান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ভগিরথপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আহতরা হলেন- ভগিরথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১২টায় নরসিংদী সদর উপজেলার ভগিরথপুর চেয়ারম্যান মার্কেটের নিজ অফিস থেকে ৮/১০ জনকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। তারা ভগিরথপুরের বাবা টেক্সটাইলের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ককটেল ছোড়ে। এ সময় মাহবুবুল হাসানের সঙ্গে থাকা সমর্থকরা দিকবেদিক ছুটতে থাকেন। এর সুযোগে হামলাকারীরা সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাহবুবসহ তিনজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে মাহবুব মাটিতে লুটিয়ে পড়লে তাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত স্থান ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত মাহবুবুল হাসানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ফরহাদ ও সাঈদ হাসান পাপ্পুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা।
রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি কর্মী সমর্থক ও স্বজনদের। তারা এ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।রাতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল সঙ্গে ছিল।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, সাবেক চেয়ারম্যান হত্যার পর পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি অপরাধীদের ধরতে তৎপরতা চালাচ্ছে। পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নরসিংদী,বুধবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock