ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ১৭মে সন্ধ্যা থেকে ২০মে পর্যন্ত তিনদিন বেনাপোল বন্দর দিয়ে ট্যুরিস্ট ও ব্যবসায়ী ভিসায় ভারতে যাতায়াত বন্ধ থাকবে।
শুক্রবার (১৭ মে) ভারতীয় ইমিগ্রেশনের বরাত দিয়ে এতথ্য নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের (ওসি) আজহারুল ইসলাম।তিনি জানান, সকালে ভারতীয় ইমিগ্রেশন থেকে তাদের চিঠি দিয়ে জানিয়েছে ১৭মে সন্ধ্যা থেকে ২০মে ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ট্যুরিস্ট ও ব্যবসায়ী ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এসময় ভারতীয় পাসপোর্ট ধারী যাত্রী ও চিকিৎসা ভিসায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী যেতে পারবে। এবং ২১মে থেকে পুনরায় এ ইমিগ্রেশন দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত করতে পারবে।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, ভারতের বনগাঁও আসনে নির্বাচনে তিন দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তবে ট্যুরিস্ট, ও ব্যবসায়ী ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা ভিসায় ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীদের যাতায়াতে বাধা নেই।
ঢাকা,শুক্রবার ১৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















