জামালপুরে কালো জিরা চাষের উজ্জল সম্ভাবনা

সারা দেশের ন্যায় জামালপুর কৃষি নির্ভর এলাকা। কৃষি নির্ভর এলাকা হওয়ায় প্রায় সব ধরণের ফসল চাষ হয়ে থাকে। এখন পর্যন্ত কালো জিরা চাষের উদ্যোগ নেয়া হয়নি। কালো জিরা চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে কৃষি বিভাগ ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে। কৃষি বিভাগের এ কর্মসূচী বাস্তবায়িত হলে জেলার সর্বত্র কালো জিরা চাষ ছড়িয়ে পড়বে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার চরাঞ্চল গুলো কালো জিরা চাষ উপযোগী।
এর মধ্যে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, কাজিয়ারচর, চরযথার্থপুর ও চরগজারিয়ার এলাকায় কালো জিরা চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকার কৃষকদের স্বাবলম্বি করার লক্ষ্যে বিশেষ কমৃসূচী হাতে নিয়েছে। আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে কালো জিরা চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে সরকার কৃষি বিভাগের মাধ্যমে বীজ ও আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে কৃষি বিভাগ কার্যক্রম শুরু করে দিয়েছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হয়। তারা এ প্রতিবেদক কে বলেন, কৃষি বিভাগ সার্বিক সহায়তা করলে কালো জিরা চাষ বৃদ্ধি পাবে।
সরকারের এই সফল উদ্যোগ কৃষি বিভাগ মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর, দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ সব উপজেলাধীন ডাংধরা, পাররামপুর, হাতীবান্দা, বগারচর, বাট্রাজোর, চিনাডুলি, মেরুরচর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কালো জিরা চাষের উদ্যোগ নেয়া হয়েছে। কৃষি বিভাগ তা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। আশা করা যাচ্ছে সরকারের সফল উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে। সর্বত্র কালো জিরা গাছের সমারোহ ঘটবে।

কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,সোমবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে কালো জিরা চাষের উজ্জল সম্ভাবনা

সারা দেশের ন্যায় জামালপুর কৃষি নির্ভর এলাকা। কৃষি নির্ভর এলাকা হওয়ায় প্রায় সব ধরণের ফসল চাষ হয়ে থাকে। এখন পর্যন্ত কালো জিরা চাষের উদ্যোগ নেয়া হয়নি। কালো জিরা চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে কৃষি বিভাগ ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে। কৃষি বিভাগের এ কর্মসূচী বাস্তবায়িত হলে জেলার সর্বত্র কালো জিরা চাষ ছড়িয়ে পড়বে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার চরাঞ্চল গুলো কালো জিরা চাষ উপযোগী।
এর মধ্যে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, কাজিয়ারচর, চরযথার্থপুর ও চরগজারিয়ার এলাকায় কালো জিরা চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকার কৃষকদের স্বাবলম্বি করার লক্ষ্যে বিশেষ কমৃসূচী হাতে নিয়েছে। আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে কালো জিরা চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে সরকার কৃষি বিভাগের মাধ্যমে বীজ ও আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে কৃষি বিভাগ কার্যক্রম শুরু করে দিয়েছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হয়। তারা এ প্রতিবেদক কে বলেন, কৃষি বিভাগ সার্বিক সহায়তা করলে কালো জিরা চাষ বৃদ্ধি পাবে।
সরকারের এই সফল উদ্যোগ কৃষি বিভাগ মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর, দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ সব উপজেলাধীন ডাংধরা, পাররামপুর, হাতীবান্দা, বগারচর, বাট্রাজোর, চিনাডুলি, মেরুরচর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কালো জিরা চাষের উদ্যোগ নেয়া হয়েছে। কৃষি বিভাগ তা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। আশা করা যাচ্ছে সরকারের সফল উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে। সর্বত্র কালো জিরা গাছের সমারোহ ঘটবে।

কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,সোমবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock