সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা ও ০৭ টি প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ফখরুল ইসলাম (৪০)’কে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

০৩/০৪/২০২৪ তারিখ ১৯২০ ঘটিকায় ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান পরিচালনা করে সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা ও ০৭ টি প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। মোঃ ফখরুল ইসলাম (৪০), পিতা-তাজাম্মল হক, শাহরাস্তি, চাঁদপুর’কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে উক্ত সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে গ্রেফতারকৃত আসামি গ্রাহকদের জমাকৃত কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট ০৭ টি মামলা দায়ের করা হয়। উক্ত মামলা সমূহের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারকৃত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। তন্মধ্যে সমবায় সমিতি আইনে দায়ের করা ২০১৪ সালের একটি মামলায় বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, চাঁদপুর কর্তৃক ২০২০ সালে গ্রেফতারকৃত আসামিকে ০৭ বছরের কারাদন্ড এবং ৬,৬৬,৬৬৬/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃত আসামি গ্রাহকদের টাকা লুট করার পর হতেই নিজ এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল। সে নিজের প্রকৃত নাম পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থানকালে গত ০৩/০৪/২০২৪ তারিখ র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দলের হাতে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা ও ০৭ টি প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ফখরুল ইসলাম (৪০)’কে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

০৩/০৪/২০২৪ তারিখ ১৯২০ ঘটিকায় ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান পরিচালনা করে সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা ও ০৭ টি প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। মোঃ ফখরুল ইসলাম (৪০), পিতা-তাজাম্মল হক, শাহরাস্তি, চাঁদপুর’কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে উক্ত সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে গ্রেফতারকৃত আসামি গ্রাহকদের জমাকৃত কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট ০৭ টি মামলা দায়ের করা হয়। উক্ত মামলা সমূহের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারকৃত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। তন্মধ্যে সমবায় সমিতি আইনে দায়ের করা ২০১৪ সালের একটি মামলায় বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, চাঁদপুর কর্তৃক ২০২০ সালে গ্রেফতারকৃত আসামিকে ০৭ বছরের কারাদন্ড এবং ৬,৬৬,৬৬৬/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃত আসামি গ্রাহকদের টাকা লুট করার পর হতেই নিজ এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল। সে নিজের প্রকৃত নাম পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থানকালে গত ০৩/০৪/২০২৪ তারিখ র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দলের হাতে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock