সত্য-সুন্দরের পথে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই যিশুর পুনরুত্থান দিবসের মূল তাৎপর্য। যিশুর আদর্শকে ধারণ ও লালন করতে হবে। সত্য-সুন্দরের পথে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে।

আজ সকালে ঢাকায় মিরপুরে ওয়াইএমসিএ’র সামনে যিশু খ্রিষ্টের পুনরুত্থান উপলক্ষ্যে প্রাতঃকালীন উপাসনায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, যিশু খ্রিষ্টের পুনরুত্থান খ্রিষ্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিষ্টানরা এদিনে মৃত্যুর বিরুদ্ধে যিশু খ্রিষ্টের বিজয় উদযাপন করে। তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদেরকে যিশুর পুনরুত্থান দিবসের শুভেচ্ছা জানান।

মোঃ ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিলো অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। সরকার সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ প্রণীত হয়েছে এবং এ আইনের আলোকে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ ট্রাস্টের মাধ্যমে গত ২০১২-২০২৩ সাল পর্যন্ত ৬১০ টি চার্চের সংস্কার/মেরামতের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ৪০টি সানডে স্কুলের জন্য ২০১৮-২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ২০১১ সাল হতে এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে ২ হাজার ৯৭টি চার্চে ৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া সেমিনার আয়োজন ও কর্মশালার মাধ্যমে পাল, পুরোহিতদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করা হয়েছে। পায়রা গভীর সমুদ্রবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। মন্ত্রী যিশুর আদর্শকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলকে অনুরোধ জানান।

বিশপ সাইমন আর বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পিসহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ, যাজক, পাল, পুরোহিত, বিশপ ও উপাসকবৃন্দ অংশগ্রহণ করেন।
ঢাকা,রোববার ৩১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সত্য-সুন্দরের পথে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই যিশুর পুনরুত্থান দিবসের মূল তাৎপর্য। যিশুর আদর্শকে ধারণ ও লালন করতে হবে। সত্য-সুন্দরের পথে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে।

আজ সকালে ঢাকায় মিরপুরে ওয়াইএমসিএ’র সামনে যিশু খ্রিষ্টের পুনরুত্থান উপলক্ষ্যে প্রাতঃকালীন উপাসনায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, যিশু খ্রিষ্টের পুনরুত্থান খ্রিষ্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিষ্টানরা এদিনে মৃত্যুর বিরুদ্ধে যিশু খ্রিষ্টের বিজয় উদযাপন করে। তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদেরকে যিশুর পুনরুত্থান দিবসের শুভেচ্ছা জানান।

মোঃ ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিলো অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। সরকার সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ প্রণীত হয়েছে এবং এ আইনের আলোকে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ ট্রাস্টের মাধ্যমে গত ২০১২-২০২৩ সাল পর্যন্ত ৬১০ টি চার্চের সংস্কার/মেরামতের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ৪০টি সানডে স্কুলের জন্য ২০১৮-২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ২০১১ সাল হতে এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে ২ হাজার ৯৭টি চার্চে ৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া সেমিনার আয়োজন ও কর্মশালার মাধ্যমে পাল, পুরোহিতদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করা হয়েছে। পায়রা গভীর সমুদ্রবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। মন্ত্রী যিশুর আদর্শকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলকে অনুরোধ জানান।

বিশপ সাইমন আর বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পিসহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ, যাজক, পাল, পুরোহিত, বিশপ ও উপাসকবৃন্দ অংশগ্রহণ করেন।
ঢাকা,রোববার ৩১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO