গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নামিলা ও বড়িবাড়ি এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় চান মিয়ার বাড়িতে চোরের দল গরু চুরি করতে ঢোকে। বিষয়টি টের পেয়ে চান মিয়া চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে একজনকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় চোরের দলের অন্যরা পালিয়ে যান। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে পাশের বড়িবাড়ি এলাকায় ধান ক্ষেত থেকে আরেকজনকে আটক করেন। এসময় গণপিটুনি দিলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ উদ্দিন জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসী দুজনকে ধরে গণপিটুনি দেওয়ায় তাদের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুর,শুক্রবার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নামিলা ও বড়িবাড়ি এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় চান মিয়ার বাড়িতে চোরের দল গরু চুরি করতে ঢোকে। বিষয়টি টের পেয়ে চান মিয়া চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে একজনকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় চোরের দলের অন্যরা পালিয়ে যান। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে পাশের বড়িবাড়ি এলাকায় ধান ক্ষেত থেকে আরেকজনকে আটক করেন। এসময় গণপিটুনি দিলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ উদ্দিন জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসী দুজনকে ধরে গণপিটুনি দেওয়ায় তাদের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুর,শুক্রবার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO