ঝিনাইদহ-১ শৈলকূপা আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই (৭১) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।শনিবার (১৬ মার্চ) ভোরে থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি থাইল্যান্ডে অবস্থান করা তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঝিনাইদহ,শনিবার ১৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















