জেলা প্রশাসকদেরকে পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা রেখে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানালেন ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান সরকারের সকল কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা রেখে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয়দিনে সূচনা অধিবেশনে বক্তৃতাকালে মন্ত্রী এ আহ্বান জানান।

জেলা প্রশাসকদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত- সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য স্থির করেছেন। রূপকল্প ২০৪১ ও সরকারের নির্বাচনি ইশতেহার ২০২৪ এর অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে আপনারা সকলেই নিরলস কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে আপনাদেরকে আরো বেশি সোচ্চার হতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাজে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কাজে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ নিবিড়ভাবে সম্পৃক্ত। আপনাদের সার্বিক সহযোগিতা, প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সমন্বয়ে মাঠ পর্যায়ে এ মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরো বেগবান, গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে ধর্মমন্ত্রী জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া, মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, যাকাত সংগ্রহ জোরদার করা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক পরিবেশ সমুন্নত রাখার ক্ষেত্রেও জেলা প্রশাসকদের সুদৃষ্টি প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমদ, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা,সোমবার ০৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসকদেরকে পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা রেখে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানালেন ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান সরকারের সকল কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা রেখে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয়দিনে সূচনা অধিবেশনে বক্তৃতাকালে মন্ত্রী এ আহ্বান জানান।

জেলা প্রশাসকদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত- সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য স্থির করেছেন। রূপকল্প ২০৪১ ও সরকারের নির্বাচনি ইশতেহার ২০২৪ এর অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে আপনারা সকলেই নিরলস কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে আপনাদেরকে আরো বেশি সোচ্চার হতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাজে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কাজে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ নিবিড়ভাবে সম্পৃক্ত। আপনাদের সার্বিক সহযোগিতা, প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সমন্বয়ে মাঠ পর্যায়ে এ মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরো বেগবান, গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে ধর্মমন্ত্রী জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া, মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, যাকাত সংগ্রহ জোরদার করা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক পরিবেশ সমুন্নত রাখার ক্ষেত্রেও জেলা প্রশাসকদের সুদৃষ্টি প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমদ, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা,সোমবার ০৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO